Dhaka , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

বিসিবি ছাড়ার ইঙ্গিত পাপনের!

  • Reporter Name
  • Update Time : ০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
  • ১৮৩ Time View

নাজমুল হাসান পাপন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। তাকে নিয়ে যত সমালোচনাই থাকুক, বাংলাদেশের ক্রিকেট যে তার সময়ে অনেকটাই এগিয়েছে, এ কথা অস্বীকার করতে পারবেন না খোদ সমালোচকরাও।
বাংলাদেশের ক্রিকেটটাকে মনপ্রাণে ভালোবাসেন পাপন। তার যে এই ক্রিকেটের প্রতি আলাদা টান রয়েছে, তিনি উজাড় করে দিতে চান-এমন কথা সময়ে সময়ে শোনা গেছে মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসানের মতো শীর্ষ তারকাদের মুখ থেকেও।
কিন্তু পাপন তো শুধু বিসিবির সভাপতিই নন। এর বাইরে আরও অনেক কিছুতে সম্পৃক্ত। তিনি একজন সংসদ সদস্য, বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গেও জড়িত। সবকিছু মিলিয়ে ভীষণ ব্যস্ত থাকতে হয় তাকে।
এত কিছু একসঙ্গে মানিয়ে চলা প্রায় অসম্ভব। আজ (শনিবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, ‘আমি ফার্মাসিউটিকালের সঙ্গে জড়িত। এর বাইরে রাজনীতি আছে, যেটা আমার পারিবারিক ঐতিহ্য। আমার বাবা করতেন, আপনারা সবাই জানেন। আমিও করছি এবং করবো। এর বাইরেও আরও অন্তত ২০টা জায়গা আছে যেখানে আমাকে সময় দিতে হয়।’

ক্রিকেটের কারণে অনেক কিছুই সেক্রিফাইস করতে হচ্ছে জানিয়ে পাপন বলেন, ‘ক্রিকেট আমার সবটুকু সময় নিয়ে নিচ্ছে। আজকেও আমার খুব জরুরি একটা মিটিং ছিল। কত জরুরি, সেটা বলে বোঝাতে পারব না। কিন্তু আমি জানিয়েছি খেলার মধ্যে আমি কোনোভাবেই মিটিংয়ে থাকতে পারব না। খেলা বাদ দিয়ে আমার পক্ষে মিটিংয়ে থাকা সম্ভব না।’
কিন্তু এভাবে আর কতদিন? পাপন দিলেন দায়িত্ব ছাড়ার ইঙ্গিত। তিনি বলেন, ‘ক্রিকেট আমার সব সময় নিয়ে নিচ্ছে। আমি মনে করি এখন আমার সরে যাওয়ার সময় হয়েছে এখান থেকে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমার যাওয়া দরকার। অন্য যেসব জায়গায় সময় দিতে পারছি না, সেটাও আমার দায়িত্ব। ক্রিকেটকে তো সময় দিলামই।

Tag :
About Author Information

zahirul islam

আলোচিত

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

বিসিবি ছাড়ার ইঙ্গিত পাপনের!

Update Time : ০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩