কমলনগর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেন্স ও চরকাদিরা ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান পদে ২১ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
চেয়ারম্যান পদে চরলরেন্স ইউনিয়নের মনোনয়ন পত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন সাবেক ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন, মো: বাবুল মিয়া, আহসান উল্যাহ হিরন,আবুল কাশেম, আবুল কাশেম হাওলাদার, সার্জেন্ট সোলায়মান চৌধুরী, মো হারুন, মো রাসেল,আবদুজ্জাহের, মাহবুবুল আলম রাজু, কপিল উদ্দিন মাহমুদ,আনোয়ার হোসেন, নজরুল ইসলাম ও ফরিদা ইয়াছমিন।
এদিকে চরকাদিরা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আশরাফ উদ্দিন রাজন রাজু, মাও খবিরুল হক, ইব্রাহিম বাবুল মোল্লা, মুফতি মো নুরুল্লাহসহ ৮জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
কমলনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়েদুল ইসলাম বলেন, দুই ইউনিয়নে মোট ২১ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য, চরকাদিরা ইউপি চেয়ারম্যান মাও খালেদ সাইফুল্লাহ ৬ ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পদত্যাগ করলে গত ৪এপ্রিল এবং চরলরেন্স ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল আমিন মৃত্যুবরন
করায় ওই দুই ইউপির চেয়ারম্যান পদটি শুন্য ঘোষণা করা হয়।
শুক্রবার ২৭ জুন তফসিল ঘোষণা করা হয়।
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা
সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম
লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময়
সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন
লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান
লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
কমলনগরে দুই ইউপিতে উপনির্বাচন ২১ প্রার্থী মনোনয়ন পত্র জমা
-
Reporter Name - Update Time : ০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
- ২৪০ Time View
Tag :
আলোচিত













