Dhaka , শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ১২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৩৮ Time View

নিজস্ব প্রতিবেদক,লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজেলার উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বিদ্যালয়ের এক অভিভাবক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
গত ২৯ জুন দাখিল করা অভিযোগে বিদ্যালয়ের অভিভাবক কামাল হোসেন ভূঁইয়া দাবি করেন, ব্যবস্থাপনা কমিটি গঠনের লক্ষ্যে অভিভাবক মনোনয়ন ফরম বিতরণে নিয়ম অনুসরণ করা হয়নি। তিনি অভিযোগ করেন, নির্ধারিত সময়ের পর বিদ্যালয়ে নতুন ভর্তি দেখিয়ে মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে। একই সঙ্গে তিনি নিজে ফরম কিনতে গেলেও তাকে মনোনয়ন ফরম দেওয়া হয়নি বলে অভিযোগে উল্লেখ করেন।

লিখিত অভিযোগে আরও বলা হয়, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্ব পালনকালে মনোনয়ন ফরম বিক্রি করা হলেও স্থায়ী প্রধান শিক্ষক কর্মরত থাকাকালে যথাসময়ে ফরম বিক্রি করা হয়নি। পরে প্রধান শিক্ষক ছুটিতে যাওয়ার পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নতুন তারিখ দিয়ে ফরম বিক্রি করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ অবস্থায় উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনের পুরো প্রক্রিয়া তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী।

এ বিষয়ে জানতে চাইল তদন্ত কর্মকর্তা সহকারী শিক্ষা অফিসার,দিলরুবা লায়লা বলেন, অত্র স্কুলের কমিটি গঠন অনিয়মের বিষয়ে অভিভাবকের পক্ষ থেকে একটি লেখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে যথাযথ ব্যাবস্থা গ্রহন করা হবে, তদন্ত চলমান রয়েছে।

Tag :
About Author Information

Sagor Ahmed

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

Update Time : ১২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬