কমলনগর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে ভুয়া জেলেদের মাঝে সরকারের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্হাপনা প্রকল্পের উপকরণ সামগ্রী বিতরন করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সামগ্রী বিতরণ করা হয়।
জানাগেছে, ২০২৩-২০২৪ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়নে ৪৫ জন জেলের মাঝে ( সুতার জাল, প্লুট ও রশি) বিতরণ করা হয়। এতে নামে বেনামে নাম পরিচয় দেয়া জেলেদেরকে এসব উপকরণ দেয়া হয়। স্হানীয় সোর্সের মাধ্যমে সুবিধা নিয়ে এসব নাম তালিকাভুক্ত করা হয়েছে বলে একাধিক সূত্র জানায়। কিছু কিছু জনপ্রতিনিধিও এমন কার্যক্রমে জড়িত। এতে প্রকৃত জেলেরা বঞ্চিত।
এবিষয় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা বলেন, এগুলো মন্ত্রনালয় থেকে টেন্ডার করে আমাদেরকে দেয়া হয়েছে। আমরা শুধু বিতরণ করেছি। অনিয়ম হলে তালিকায় হয়েছে; বিতরণে নয় বলে জানান তিনি।
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা
সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম
লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময়
সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন
লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান
লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
কমলনগরে ভুয়া জেলেদের মাঝে উপকরণ বিতরণ
-
Reporter Name - Update Time : ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
- ১৮৬ Time View
Tag :
আলোচিত













