নিজস্ব প্রতিনিধি:লক্ষ্মীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বুধবার(২৫ অক্টোবর) বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে ১-০ গোলে রামগঞ্জ উপজেলা বালিকা দলকে পরাজিত করে রায়পুর উপজেলা বালিকা দল। অন্য ম্যাচে রামগঞ্জ উপজেলা বনাম রায়পুর উপজেলা বালক দল মুখোমুখি হন।
এর আগে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। জেলা প্রশাসক সুরাইয়া জাহান এর সভাপতিত্বে এতে আরো ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ,পৌর মেয়র মোজাম্মেল হা্য়দার মাসুম ভুঁইয়া প্রমুখ।
টুর্নামেন্টে বালক অনূর্ধ্ব-১৭ ও বালিকা অনুর্ধ্ব-১৭ দলে ৬টি করে দল অংশগ্রহণ করেন।
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা
সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম
লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময়
সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন
লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান
লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
লক্ষ্মীপুরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
-
Reporter Name - Update Time : ০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
- ২৪২ Time View
Tag :
আলোচিত













