নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, জেলায় জেলায় গিয়ে ফুটবল খেলি আইসিইউতে থাকা ফুটবলকে বাঁচাতে। লক্ষ্মীপুরেও আসছি আইসিইউ থেকে ফুটবলকে বাঁচাতে। আর এখানকার ডাক্তার হচ্ছেন ম্যাচের আয়োজক সালাহ উদ্দিন টিপু। আজ দর্শকরা শুধু খেলা দেখতে মাঠে আসেননি। তারা আইসিইউতে থাকা ফুটবলকে বাঁচাতে মাঠে এসেছেন। শনিবার (১১ নভেম্বর) বিকেলে সাড়ে ৩টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয় মাঠে দর্শকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার সুমন বলেন, লক্ষ্মীপুরে গর্বের ইতিহাস রয়েছে। লক্ষ্মীপুরকে হারানো যায় না। আমি আপনাদের হারাতে আসিনি। আপনাদের হৃদয় জয় করতে এসেছি। ৪৪ বছর বয়সে এসে মাঠে নেমে ঘাম ঝরাই, ফুটবলারদের লাথি খাই। আমিতো আর জাতীয় দলে খেলবো না। তবে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি ভালো ফুটবল রেখে যাওয়ার জন্যই মাঠে নামি। আমার বিশ্বাস আপনারা সাথে থাকবেন। লক্ষ্মীপুর জেলা ফুটবল একাদশের সঙ্গে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির প্রীতি ম্যাচে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন। তিনি খেলার উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু। এই সময় খেলা দেখতে আসা মাঠে দর্শকেরা ছিল কানায় কনা পুন্ন।, ছিল আইন শৃংখলা বাহিনীর নিরাপত্তার ব্যাবস্থা।
শিরোনাম :
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম
লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময়
সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন
লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান
লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
লক্ষ্মীপুরে সরকারি ভাতার কয়েক লাখ টাকা নিয়ে উধাও প্রতারক চক্র
রামগতি ভূমিদস্যুর বিরুদ্ধে ভূমিহীনের জমি দখলের চেষ্টার অভিযোগ
রামগতিতে সংসার করতে স্ত্রীর ৯ শর্ত, মেনে নিতে না পেরে স্বামীর আত্মহত্যা
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি লক্ষ্মীপুরের সন্তান মুন্না নির্বাচিত
কমলনগরে আশঙ্কাজনক হারে বাড়ছে চুরি-ডাকাতি,
আইসিইউ থেকে ফুটবলকে বাঁচাতে এসেছি: ব্যারিস্টার সুমন
-
Reporter Name - Update Time : ১১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
- ২৫৬ Time View
Tag :
আলোচিত













