Dhaka , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ লক্ষ্মীপুরে সরকারি ভাতার কয়েক লাখ টাকা নিয়ে উধাও প্রতারক চক্র রামগতি ভূমিদস্যুর বিরুদ্ধে ভূমিহীনের জমি দখলের চেষ্টার অভিযোগ রামগতিতে সংসার করতে স্ত্রীর ৯ শর্ত, মেনে নিতে না পেরে স্বামীর আত্মহত্যা ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি লক্ষ্মীপুরের সন্তান মুন্না নির্বাচিত কমলনগরে আশঙ্কাজনক হারে বাড়ছে চুরি-ডাকাতি, খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন বিপ্লব সৃষ্টি হবে : পানিসম্পদ মন্ত্রী খাজনা আদায়ে ভূমি অফিসের ‘হালখাতা’ ১৪৩৩ বঙ্গাব্দ অনুষ্ঠিত

তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির

  • Reporter Name
  • Update Time : ০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
  • ১৭১ Time View

দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই শোনা যাচ্ছিল, আমির খান নতুন প্রেমে মজেছেন। অনেকে ধারণা করেছিলেন তার মন কেড়েছেন ‘দঙ্গল’ সিনেমার নায়িকা ফতিমা সানা শেখ। সেকারণেই তিনি ঘর ভেঙেছেন কিরণের সঙ্গে। ফের গুঞ্জন উঠেছে এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

তবে এবার আমিরের সঙ্গে সেই অভিনেত্রীর প্রেমের জল্পনায় সিলমোহর দিয়েছেন বলিউডের স্বঘোষিত সিনেসমালোচক কামাল আর খান। সম্প্রতি সমাজমাধ্যমে তিনি দাবি করেন, বলিউড অভিনেত্রী ফতিমা সানা শেখের সঙ্গে নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন আমির।

আমিরের সঙ্গে তার বিয়ের খবর সমাজমাধ্যমের পাতায় ফাঁস করলেন কামাল আর খান। একটি টুইটে তিনি লেখেন, ‘‘খুব শীঘ্রই নিজের মেয়ের বয়সি ফতিমা সানা শেখের সঙ্গে বিয়ে করতে চলেছেন আমির খান। ‘দঙ্গল’ ছবির সময় থেকেই ফতিমার সঙ্গে প্রেম করছেন আমির।’’ যদিও কামাল আর খানের এই দাবির সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

এদিকে গত বছরও ফাতিমা-সানাকে ঘিরে এমন গুঞ্জন উঠেছিল। সানা শেখ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কিছু ছবি প্রকাশ করেছিলেন। ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘নট বাঁধব কি বাঁধব না সেটাই প্রশ্ন।’ এই নট বলতে তিনি লেহেঙ্গার ব্লাউজের ফিতের কথা বলেছেন, নাকি গাঁটছড়ার কথা বলেছেন— প্রশ্নের উত্তর খুঁজছিলেন নেটিজেনরা।

সেসময় শোনা গিয়েছিল ‘লাল সিং চাড্ডা’ মুক্তির পরই শুভকাজ সেরে ফেলবেন আমির। এদিকে ছবিটি মুক্তি পেয়েছে অনেকদিন হলো। তাই কেআরকের দাবির সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকলেও বিষয়টি একেবারে উড়িয়ে দিচ্ছেন না নেটিজেনরা।

Tag :
About Author Information

Happy Times

সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন

তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির

Update Time : ০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩