Dhaka , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ লক্ষ্মীপুরে সরকারি ভাতার কয়েক লাখ টাকা নিয়ে উধাও প্রতারক চক্র

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে নির্বাচন করবেন হিরো আলম

  • Reporter Name
  • Update Time : ০২:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
  • ২০৩ Time View

সদ্যপ্রয়াত কিংবদন্তি অভিনেতা আকবর হোসেন খান পাঠান ফারুক ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ছিলেন। তার প্রয়াণে আসনটি শূন্য হয়ে যায়। এরপর অভিনেতা সিদ্দিকুর রহমান আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য উঠেপড়ে লেগেছেন। পাশাপাশি চিত্রনায়ক ফেরদৌস ও ক্রিকেটার সাকিব আল হাসানের নামসহ কয়েকজন রাজনৈতিক নেতাও আছেন প্রার্থীতার দৌড়ে।

এবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আজ সোমবার (৫ জুন) মনোনয়নপত্র সংগ্রহ করবেন।  তথ্যটি নিশ্চিত করেছেন তিনি।

হিরো আলম বলেন, ‘ঢাকা-১৭ আসনে নির্বাচনের অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কেন নিয়েছি সেটা এখনই বলতে চাই না। আজ দুপুরের পর মনোনয়নপত্র আনতে যাব।’

এর আগে চলতি বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) উপ-নির্বাচনে প্রার্থী হয়েছিলেন হিরো আলম। নির্বাচনের বগুড়া-৪ আসনে মাত্র ৮৩৪ ভোটে হেরে যান তিনি। তবে বগুড়া-৬ আসনে হেরে জামানত বাজেয়াপ্ত হয় তার।

Tag :
About Author Information

zahirul islam

উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে নির্বাচন করবেন হিরো আলম

Update Time : ০২:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩