Dhaka , শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

আমি আমার কাজের সঙ্গে বিবাহিত :দেব

  • Reporter Name
  • Update Time : ০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
  • ২৫৩ Time View

টলিউড সুপারস্টার দেবের সঙ্গে রুক্সিণী মৈত্রের সম্পর্কের কথা সবার জানা। মাঝেমাঝেই দুজনকে একসঙ্গে ফ্রেমবন্দী হতে দেখা যায়। চলতি বছর তারা সময় কাটিয়ে এসেছেন মালদ্বীপ থেকে। তবে সম্পর্কে রাখঢাক না রাখলেও এখনও সাতপাকে বাঁধা পড়েননি তারা।

তবে এরইমধ্যে দেব এমন কথা বলে বসলেন যাতে সবাই যারপরনাই অবাক। নিজেকে বিবাহিত দাবি করেছেন দেব। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

গুগুলে সর্বাধিক দেবকে নিয়ে ছড়িয়ে থাকা প্রশ্নের উত্তর দিতে গিয়ে দেব জানিয়েছিলেন, তিনি বিবাহিত। তবে না, এই বিয়ে দাম্পত্য জীবনের নয়, তিনি কাজের সঙ্গে বিবাহিত। তার কথায়, ‘নিজেকে প্রতিটা দিন প্রমাণ করা, চেষ্টা করা ভালো কাজ দর্শকদের উপহার দেওয়া, শেখা, সবটা এতটা মন দিয়ে করতে গেলে তো বৈবাহিত সম্পর্কই প্রয়োজন। তাই সেই অর্থে আমি আমার কাজের সঙ্গে বিবাহিত।’

মাস কয়েক আগে রুক্সিণী শেষ করেছেন ‘নটী বিনোদিনী’ ছবির কাজ। এরপর প্রেমিক দেবের সঙ্গে উড়াল দিয়েছিলেন মালদ্বীপ। সেখান থেকে ফিরেই দেবের ব্যোমকেশে সত্যবতী হয়েছেন তিনি। এরইমধ্যে প্রকাশ পেয়েছে তাদের লুক। প্রিয় তারকাদের এক ফ্রেমে দেখে উন্মাদনায় ভাসছেন অনুরাগীরা।

Tag :
About Author Information

zahirul islam

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

আমি আমার কাজের সঙ্গে বিবাহিত :দেব

Update Time : ০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩