Dhaka , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

আদরের ‘লিপিস্টিক’-এ কলকাতার নায়িকা দর্শনা

  • Reporter Name
  • Update Time : ১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
  • ১৬৫ Time View

১০ মে ছিল আদর আজাদের জন্মদিন। দিনটা বাসায়ই পরিবারের সঙ্গে কাটিয়েছেন ঢাকাই সিনেমার এই নায়ক। আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষীদের থেকে শুভেচ্ছা আর উপহার পেয়েছেন। কিন্তু তাঁর কাছে বিশেষ উপহার হয়েছে এসেছে ‘লিপস্টিক’। এদিনই নতুন এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেতা।

নতুন ছবিটি নিয়ে আদর আজাদ বলেন, ‘আমি বিস্মিত। কামরুজ্জামান ভাই আমাকে চমকে দিয়েছেন, জন্মদিনে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছি। আশা করছি, ভালো কিছু দিতে পারব।’

সিনেমাটির পরিচালক কামরুজ্জামান রুমান বলেন, ‘লোকাল’-এ আদর আজাদের অভিনয় ও লুক দেখেই প্রযোজক, চিত্রনাট্যকার ও আমার পছন্দ হয়ে যায়। তারপর অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটি নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করি। এর মধ্যে নায়িকাও চূড়ান্ত করি। আদর আজাদের জন্মদিনে তাঁকে চুক্তিবদ্ধ করার পরিকল্পনা করি।’

সিনেমায় আদর আজাদের বিপরীতে অভিনয় করবেন দর্শনা বণিক। আগেও বাংলাদেশের সিনেমায় অভিনয় করেছেন কলকাতার এই অভিনেত্রী।

দর্শনা বণিক

সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ্ জহির।

জুলাই মাসের শুরুতেই সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানান পরিচালক।
ঈদে মুক্তি পাওয়া ‘লোকাল’ সিনেমায় আদর আজাদের অভিনয়ের পাশাপাশি আলোচিত হয়েছে তাঁর লুক। আদর আজাদের চারটি সিনেমা এখন মুক্তির অপেক্ষায়—‘নাকফুল’, ‘যন্ত্রণা’, ‘চিৎকার’ ও ‘পোড়া অন্তর’।

Tag :
About Author Information

Happy Times

আলোচিত

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

আদরের ‘লিপিস্টিক’-এ কলকাতার নায়িকা দর্শনা

Update Time : ১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩