Dhaka , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুরের ৪ আসনেই বিএনপির জয় লক্ষ্মীপুরে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় লক্ষ্মীপুরে নির্বাচনকালীন সাংবাদিকতায় প্রশিক্ষণ নিলেন ৫০ সাংবাদিক লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেট লক্ষ্মীপুরে লঞ্চ ঘাটে প্যানেল চেয়ারম্যান নয়ন বেগমসহ তার লোক জনের ওপর হামলার অভিযোগ আহত-৫ নুরুল্লাপুরে মাদ্রাসার জমি দখলচেষ্টার অভিযোগ শিপনের বিরুদ্ধে লক্ষ্মীপুরে জামায়াত প্রার্থীর বিশাল শোভাযাত্রা লক্ষ্মীপুরে বিএনপির সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা  ৬টি প্রকল্পের ৩৩ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন উপজেলা প্রকৌশলী লক্ষ্মীপুরে শহীদের নামে চত্বর নামকরণের দাবিতে মানববন্ধন

জড়িয়ে ধরে চিত্রনায়িকাকে ভক্তের চুমু!

  • Reporter Name
  • Update Time : ০৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
  • ২১৬ Time View

অটোগ্রাফ দেওয়া ছাড়াও সাধ্যমতো ভক্তদের আবদার পূরণ করার চেষ্টা করেন সব অভিনয়শিল্পীরাই। কখনো আবার তা পূরণ করে আলোচিত-সমালোচিতও হন অনেকে। তবে এবার সরল মনে ভক্তের সঙ্গে কথা বলেতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন চিত্র নায়িকা শিরিন শিলা। প্রকাশ্যে জড়িয়ে ধরে নায়িকাকে চুমু খেলেন ভক্ত!

অপূর্ব রানা পরিচালিত ‘দ্যা রাইটার’ সিনেমার শুটিং করতে গিয়ে এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে এই অভিনয় শিল্পীকে। সোমবার (২২ মে) ঢাকার ধামরাইয়ে থ্রিলারধর্মী এই সিনেমার শুটিং চলছিল। শুটিং সেটেই এমন বিব্রতকর ঘটনা ঘটে।

এ বিষয়ে নায়িকা শিরিন শিলার সঙ্গে কথা হলে  তিনি বলেন, আজ সকালে আমার নতুন সিনেমা ‘দ্যা রাইটারের’ আউটডোর শুটিং করতে আমরা ধামরাইয়ের একটি এলাকায় যাই। এ সময় শুটিং স্পটে উপস্থিত একটি ছেলে আমাকে দেখে এগিয়ে এসে আমার সঙ্গে কথা বলতে চায়। পরে আমিও তাকে কাছে টেনে কথা বলতে শুরু করি। ওই সময় ছেলেটি আবেগী কণ্ঠে আমাকে বলে- তার না কি বাবা-মা কেও নেই, তাকে কেউ ভালোবাসে না। এই কথা শুনে তার প্রতি মায়া জন্মে যায়, তাই আমি তার কাঁধে হাত রেখে আদর করি। এ সময় সে বলে তার খিদে পেয়েছে, তখন আমি তাকে খাওয়ার জন্য কিছু টাকাও দেই। তখনই সে আমাকে জড়িয়ে ধরে। আমিও ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিয়েছি।

কিন্তু পরে আমি তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতে চাইলে সে আবার আমাকে বলে- সে না কি কখনো গাড়িতে চড়েনি, তাই আজকে আমার সঙ্গে গাড়িতে উঠবে। এই বলেই সে আমাকে আবারও জড়িয়ে ধরে আচমকা আমার গালে চুমু খেয়ে বসে। আচমকা এমন একটি ঘটনায় আমি হতভম্ব হয়ে যাই। পরে সেখানে থাকা শুটিংয়ের লোকজন ছেলেটিকে সরিয়ে দিলে আমি গাড়িতে উঠে ফিরে আসি।

এই চিত্রনায়িকা আরও বলেন, আমরা অভিনেত্রী। আমাদের কাজের মূল লক্ষ্য দর্শকদের আনন্দ দেওয়া। তাই আমরা সবসময় দর্শকদের ভালোবাসা পেতে স্বাচ্ছন্দ্যবোধ করি। সেজন্য কখনো কোনো ভক্ত কোনো আবদার করলে সেটি পূরণ করার চেষ্টা করি। কিন্তু আজকের এই ঘটনাটি আমার জন্য চরম বিব্রতকর। ছেলেটিকে দেখে আমার মায়া হওয়ায় তাকে কাছে টেনে নিয়েছিলাম। তবে সে যে কাজটা করল, এতে মানুষের প্রতি বিশ্বাসটাই উঠে গেল। এখন থেকে মানুষকে সহজে বিশ্বাস করব না।

উল্লেখ্য, ঢাকার ধামরাইয়ের ফিল্ম ভ্যালি শুটিং স্পটে চলছে অপূর্ব রানা পরিচালিত থ্রিলারধর্মী চলচ্চিত্র ‘দ্যা রাইটারের’ আউটডোর শুটিং। সিনেমাটির মূল ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়ক আদর আজাদ। পাশাপাশি পুলিশ কর্মকর্তার চরিত্রে নায়িকার অভিনয় করছেন শিরিন শিলা। থ্রিলারধর্মী এই সিনেমার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য পরিচালনা করেছেন এ এইচ এম এনামুল হক।

Tag :
About Author Information

Happy Times

লক্ষ্মীপুরের ৪ আসনেই বিএনপির জয়

জড়িয়ে ধরে চিত্রনায়িকাকে ভক্তের চুমু!

Update Time : ০৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩