Dhaka , মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি

  • Reporter Name
  • Update Time : ০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
  • ১৭৯ Time View

দেশব্যাপী বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। ভয়াবহ লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে আগামী ৮ জুন সারাদেশে জেলা পর্যায়ে বিদ্যুৎ অফিসের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করবে দলটি।

মঙ্গলবার (৬ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে, গতকাল (সোমবার) দলের স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্তটি নেওয়া হয়।

রিজভী বলেন, ভয়াবহ লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে আগামী ৮ জুন জেলা পর্যায়ের বিদ্যুৎ অফিসের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান এবং স্মারকলিপি দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

Tag :
About Author Information

zahirul islam

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি

Update Time : ০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩