Dhaka , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ১৪৫ Time View

লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় আওয়ামী লীগের এক নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৭ মে) রাতে উপজেলার চররমিজ ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আশরাফ আলী চৌধুরী সারু রামগতি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। তিনি অভিযোগ করেন, একদল দুর্বৃত্ত রাতে তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। তবে হামলার ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

আশরাফ আলী চৌধুরী সারু বলেন, ‘এটা কেমন রাজনীতি? রাজনৈতিক মতভেদ থাকতে পারে। তাই বলে বাড়িঘরে হামলা করতে হবে? আমাদের রাজনীতিতে এমন সংস্কৃতি নেই। প্রশাসনের কাছে আহ্বান থাকবে, বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হোক।’

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দিওয়ান জানান, হামলার বিষয়টি তারা শুনেছেন। তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত বা মৌখিকভাবে কোনো অভিযোগ জানানো হয়নি।

ওসি আরও বলেন, ‘অভিযোগ না পেলেও বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে।’

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

Update Time : ০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬