Dhaka , শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুরে সরকারি কবরস্থানের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান

খাল দখলমুক্ত ও বর্জ্যমুক্ত করার আহ্বান পানিসম্পদ মন্ত্রী এ্যানি

  • Reporter Name
  • Update Time : ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ১৩৪ Time View

রাজু আহমেদ, লক্ষ্মীপুর: পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি দেশের খালগুলোকে দখলমুক্ত ও বর্জ্যমুক্ত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে খাল–নদীতে জমে থাকা বর্জ্য, আবর্জনা ও অবৈধ দখল অপসারণ করে সেগুলোকে পুনরুদ্ধার করতে সরকার কাজ করছে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি বাজার এলাকায় খাল খনন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর দেশে নির্বাচিত সরকার না থাকায় বিভিন্ন সমস্যা জমে ছিল। সেই সময়ের জমে থাকা নানা জঞ্জাল এখন পরিষ্কার করতে হচ্ছে। খাল ও নদীতে জমে থাকা বর্জ্য অপসারণের পাশাপাশি অবৈধ দখল উচ্ছেদ করাও জরুরি।

তিনি আরও বলেন, খাল খনন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য স্থানীয় জনগণ ও সচেতন মহলের সহযোগিতা প্রয়োজন। দেশপ্রেমিক সরকার হিসেবে দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
মন্ত্রী জানান, আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সফর করবেন। সেখানে কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় প্রায় সাড়ে ১২ কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। পাশাপাশি সারা দেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে লক্ষ্মীপুরের তিনটি খাল পরিদর্শন করা হয়েছে।
তিনি বলেন, খাল খননের আগে খালগুলোতে জমে থাকা বিপুল বর্জ্য ও আবর্জনা পরিষ্কার করতে হবে এবং অবৈধ দখলমুক্ত করতে হবে। তাহলেই জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং প্রকল্পের সুফল তারা ভোগ করতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন-এর সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান, সদর উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন, চেয়ারম্যান দিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এড মহসিন কবির স্বপন, জেলা ছাত্রদলের সভাপতি খালেদ মাহমুদ ইব্রাহিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

লক্ষ্মীপুরে সরকারি কবরস্থানের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ

খাল দখলমুক্ত ও বর্জ্যমুক্ত করার আহ্বান পানিসম্পদ মন্ত্রী এ্যানি

Update Time : ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬