Dhaka , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ লক্ষ্মীপুরে সরকারি ভাতার কয়েক লাখ টাকা নিয়ে উধাও প্রতারক চক্র রামগতি ভূমিদস্যুর বিরুদ্ধে ভূমিহীনের জমি দখলের চেষ্টার অভিযোগ রামগতিতে সংসার করতে স্ত্রীর ৯ শর্ত, মেনে নিতে না পেরে স্বামীর আত্মহত্যা ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি লক্ষ্মীপুরের সন্তান মুন্না নির্বাচিত কমলনগরে আশঙ্কাজনক হারে বাড়ছে চুরি-ডাকাতি,

ভিসানীতি গ্রহণযোগ্য নির্বাচনে সহায়ক হবে: জিএম কাদের

  • Reporter Name
  • Update Time : ০২:১৮ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
  • ১৪৯ Time View

আমেরিকার ভিসানীতি বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সহায়ক হবে বলে মনে করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, ‘বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য মনে হচ্ছে আমেরিকা যথেষ্ট আন্তরিক। আমেরিকার ভিসানীতি কতটা বাস্তবায়ন বা কার্যকর হয় তার ওপর অনেক কিছু নির্ভর করে।’

মঙ্গলবার (৩০ মে) দুপুরে রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জাপা চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি বলেন, আমেরিকার ভিসানীতিকে আমরা ইতিবাচকভাবেই দেখছি। কারণ, তারা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চান।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, যারা নির্বাচনের সঙ্গে জড়িত থাকেন অথবা নির্বাচন ব্যবস্থা প্রভাবিত করতে পারেন ইউরোপ ও আমেরিকায় তাদের স্বার্থ থাকে। তাদের কারও সন্তান লেখাপড়া করে, আবার কেউ অবসরে ওইসব দেশে বসবাস করতে চান। তাই কেউ চাইবে না তারা পরিবার-পরিজন নিয়ে কালো তালিকাভুক্ত হন। এ কারণেই নির্বাচনকে বাঁধাগ্রস্ত করতে বা অনিয়ম করতে তারা দ্বিধাগ্রস্ত হবেন।

এক প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, সব রাজনৈতিক দল মনে করে সরকার নির্বাচনব্যবস্থা কুক্ষিগত করেছে। সবাই বিশ্বাস করে, নিয়ন্ত্রণে রেখে সরকার নির্বাচন করছেন। এতে অন্য কোনো দলের কিছু করার ক্ষমতা নেই। সবদলের অংশগ্রহণ নিশ্চিত না হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। যারা বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে তারা নির্বাচনে না এলেও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে না। তাই সরকারের উচিত হবে নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা।
এ সময় জিএম কাদেরের প্রেসসচিব-২ খন্দকার দেলোয়ার জালালী উপস্থিত ছিলেন।নীতি গ্রহণযোগ্য নির্বাচনে সহায়ক হবে: জিএম কাদের

Tag :
About Author Information

zahirul islam

আলোচিত

লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম

ভিসানীতি গ্রহণযোগ্য নির্বাচনে সহায়ক হবে: জিএম কাদের

Update Time : ০২:১৮ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩