Dhaka , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ লক্ষ্মীপুরে সরকারি ভাতার কয়েক লাখ টাকা নিয়ে উধাও প্রতারক চক্র রামগতি ভূমিদস্যুর বিরুদ্ধে ভূমিহীনের জমি দখলের চেষ্টার অভিযোগ রামগতিতে সংসার করতে স্ত্রীর ৯ শর্ত, মেনে নিতে না পেরে স্বামীর আত্মহত্যা ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি লক্ষ্মীপুরের সন্তান মুন্না নির্বাচিত কমলনগরে আশঙ্কাজনক হারে বাড়ছে চুরি-ডাকাতি,

বিশ্বের শীর্ষ পাঁচ লিগের মধ্যে থাকবে সৌদি: ক্রিশ্চিয়ানো রোনালদো

  • Reporter Name
  • Update Time : ০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
  • ১৫৭ Time View

অনলাইন ডেস্ক: রিয়াল মাদ্রিদের জার্সিতে স্প্যানিশ লিগ ও জুভেন্টাসের জার্সিতে ইতালিয়ান লিগ মাতিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইংলিশ লিগেও আলো ছড়িয়েছেন এই পর্তুগিজ সুপারস্টার। চলতি বছরের জানুয়ারিতে তিনি সৌদি আরবের অখ্যাত ক্লাব আল-নাসরে পাড়ি জমান। যে লিগ সম্পর্কে ফুটবলবিশ্বেরও ধারণা ছিল সামান্য। তবে আগামীতে শীর্ষ পাঁচ লিগের মধ্যে সৌদি প্রো লিগকে দেখছেন বলে জানিয়েছেন রোনালদো।

মঙ্গলবার আল-শাবাবের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থাকার পর ঘুরে দাঁড়িয়ে রোনালদোর দুর্দান্ত গোলে ম্যাচ জিতে নেয় আল-নাসর। ম্যাচ শেষে ৩৮ বছর বয়সী তারকা এসএসসি টিভিকে বললেন, ‘আমরা এখন অনেক ভালো। সৌদি লিগ ক্রমে উন্নতি করে চলেছে এবং সামনের বছর আরও ভালো হয়ে উঠবে। আমি মনে করি, আস্তে আস্তে এই লিগ বিশ্বের শীর্ষ পাঁচ লিগের মধ্যে থাকবে। তবে সেজন্য সময় লাগবে, ফুটবলারদের আসতে হবে এবং অবকাঠামো লাগবে।’

তিনি আরও বলেন, ‘তবে আমি বিশ্বাস করি, এই দেশ ও এই লিগের অসাধারণ সম্ভাবনা আছে। এখানকার মানুষ দারুণ। এই লিগও একদিন দুর্দান্ত হয়ে উঠবে বলে আমি মনে করি।’

জানুয়ারিতে রোনালদো যখন ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে বিতর্কিতভাবে সম্পর্ক ছিন্ন করে আল-নাসরে নাম লেখান, অনেকেই তাতে চমকে উঠেছিলেন। তবে তার পারিশ্রমিক আনু্ষ্ঠানিকভাবে কখনও প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, অঙ্কটি ২২ কোটি ডলারের বেশি। যা সত্যি হলে সিআরসেভেন ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার।

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম

বিশ্বের শীর্ষ পাঁচ লিগের মধ্যে থাকবে সৌদি: ক্রিশ্চিয়ানো রোনালদো

Update Time : ০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩