Dhaka , শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

যে কোনো এটিএম থেকে বিনা খরচে টাকা তুলতে পারবেন এনসিসি ব্যাংকের গ্রাহক

  • Reporter Name
  • Update Time : ০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
  • ২৫২ Time View

দেশের যে কোনো এটিএম বুথ থেকে চার্জ ফ্রি বা বিনা খরচে নগদ টাকা উত্তোলনের সুবিধা চালু করতে যাচ্ছে এনসিসি ব্যাংক। ব্যাংকটির নিজস্ব ১৪২টি এটিএম ও ১০টি সিআরএমের পাশাপাশি অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে কোনো খরচ লাগবে না। এনসিসি ব্যাংকের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বুধবার এ তথ্য জানান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ।

 ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফীন, ডিএমডি মো. মাহবুব আলম, মো. রাফাত উল্লা খান, এম আশেক রহমান, মো. জাকির আনামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মামদুদুর রশীদ বলেন, অন্য ব্যাংকের এটিএম থেকে চার্জ ফ্রি নগদ টাকা তোলার সিদ্ধান্ত ইতোমধ্যে হয়ে গেছে। তবে কারিগরি কারণে গ্রাহকদের সুবিধাটি পেতে হয়তো আগামী এক সপ্তাহ বা ১০ দিন লাগতে পারে। বর্তমানে এক ব্যাংকের গ্রাহককে আরেক ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে প্রতি লেনদেনে ১৫ টাকা দিতে হয়। এছাড়া প্রতি গ্রাহকের পক্ষে ৫ টাকা পরিশোধ করে কার্ড ইস্যুকারী ব্যাংক।

সংবাদ সম্মেলনে এমডি জানান, নানা প্রতিকূলতার মধ্যেও এনসিসি ব্যাংক বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছে। বিনিয়োগ কোম্পানি হিসেবে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি ১৯৯৩ সালের ১৭ মে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক নামে বাণিজ্যিক ব্যাংক হিসেবে কাজ শুরু করে। বর্তমানে ১২৫টি শাখা এবং ৬টি উপশাখার মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে।

Tag :
About Author Information

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

যে কোনো এটিএম থেকে বিনা খরচে টাকা তুলতে পারবেন এনসিসি ব্যাংকের গ্রাহক

Update Time : ০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩