Dhaka , শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

‘বাংলাদেশ-ভারতের মধ্যে ভালো কিছুর অপার সম্ভাবনা রয়েছে’

  • Reporter Name
  • Update Time : ০২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
  • ১৫১ Time View

বাংলাদেশ-ভারতের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ । এই দুই দেশের মধ্যে ভালো কিছুর অপার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার।

বুধবার (১৭ মে) রাতে চুয়াডাঙ্গা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সহকারী হাইকমিশনার বলেন, ভারতীয় ভিসা প্রসেসিং সহজ ও খুব দ্রুত প্রদান করার চেষ্টা করছি। ঈদের আগে ভারতীয় ভিসার আবেদন অনেক বেশি জমা হওয়ার কারণে সাময়িক ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। তবে মেডিকেলসংক্রান্ত ভিসায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা ১৫ দিনের মধ্যে দেওয়ার চেষ্টা করছি।

সম্প্রতি কুষ্টিয়াতে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু হয়েছে। যার ফলে চুয়াডাঙ্গা ও এর পার্শ্ববর্তী জেলাবাসীর জন্য আবেদন প্রক্রিয়া সহজ হবে বলে জানান ভারতীয় এই কূটনীতিক।

সাংবাদিদের সঙ্গে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সাংবাদিকদের সঙ্গে বৈঠকের পর তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখা ও পূজা উদযাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হিরক চৌধুরী, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায়। পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর কুমার আগরওয়ালা ও সম্পাদক কিশোর কুমার কুন্ডু।

সহকারী হাইকমিশনার চুয়াডাঙ্গা সার্কিট হাউসে রাতযাপন শেষে বৃহস্পতিবার (১৮ মে) সকালে চুয়াডাঙ্গা দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনিকল ও জয়নগর চেকপোস্ট পরিদর্শন করে চুয়াডাঙ্গা ত্যাগ করবেন। source :  dhakamail

Tag :
About Author Information

Happy Times

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

‘বাংলাদেশ-ভারতের মধ্যে ভালো কিছুর অপার সম্ভাবনা রয়েছে’

Update Time : ০২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩