Dhaka , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

ঘড়ি উপহার পেলেন রোনালদো,

  • Reporter Name
  • Update Time : ১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
  • ১৬৮ Time View
বিশ্বের অন্যতম ধনী অ্যাথলেট ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৮ বছর বয়স হলেও বিজ্ঞাপনের বাজারে তার চাহিদা এখনো তুঙ্গে।

এবার হীরায় মোড়ানো এক ঘড়ি উপহার পেলেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। যার মূল্য ৯২ হাজার পাউন্ড (প্রায় এক কোটি ২৪ লাখ টাকা)।রোনালদোকে ঘড়িটি উপহার দিয়েছে বিখ্যাত ঘড়ি প্রস্তুতকারক ও জুয়েলারি প্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড কো.। সবুজ রঙের সেই ঘড়িটিতে বসানো হয়েছে ২৬ টি সাদা হীরা। ঘড়ির পেছনে রোনালদোর চিরচেনা ‘সিউউ…’ উদযাপনের ছবি। সামনেও উদযাপনের ছবিসহ রোনালদোর স্বাক্ষরের পাশাপাশি সোনার রঙে ইংরেজিতে লিখে রাখা হয়েছে সিআর সেভেন।

গত ৫ মে সৌদি আরবে জ্যাকব অ্যান্ড কো. এর একটি বুটিক উদ্বোধন করেন রোনালদো। সেখানেই ঘড়িটি উপহার পান তিনি। যার নাম দেওয়া হয়েছে ‘হার্ট অব সিআর সেভেন বাগুয়েত্তে’। রোনালদোকে নিয়ে বানানো কোম্পানির নতুন আনা চারটি মডেলের একটি। সবচেয়ে দামি ঘড়ি ‘দ্য ফাইট অব সিআর সেভেন বাগুয়েত্তে’ এর মূল্য ১ লাখ ৪৫ হাজার পাউন্ড (প্রায় ১ কোটি ৯৪ লাখ)।

Tag :
About Author Information

Happy Times

আলোচিত

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

ঘড়ি উপহার পেলেন রোনালদো,

Update Time : ১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩