Dhaka , শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

ইমরান খানের গ্রেপ্তার বেআইনি: পাকিস্তানের সুপ্রিম কোর্ট

  • Reporter Name
  • Update Time : ১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
  • ১৬৬ Time View

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারকে বেআইনি বলেছেন দেশটির সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে আগামীকাল শুক্রবার তাঁকে ইসলামাবাদ হাইকোর্টে হাজির করারও নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার পাকিস্তানের সুপ্রিম কোর্টে ইমরান খানের গ্রেপ্তারের বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদনের ওপর শুনানি হয়। প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ শুনানি নেন। শুনানির একপর্যায়ে এক ঘণ্টার মধ্যে ইমরান খানকে হাজির করার নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। সে অনুযায়ী সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ইমরানকে আদালতে হাজির করা হয়।

এ সময় শুনানি নিয়ে সুপ্রিম কোর্ট বলেন, ইমরান খানকে পুলিশ লাইনসের অতিথি ভবনে রাখতে হবে। তাঁকে বন্দী হিসেবে বিবেচনা করা যাবে না। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী ইমরানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইসলামাবাদের পুলিশপ্রধানকে নির্দেশ দেন সর্বোচ্চ আদালত।

পাকিস্তানের প্রধান বিচারপতি বলেন, ‘অতিথিশালায় ইমরান খান অতিথি হিসেবে থাকবেন। তাঁর সুরক্ষার বিষয়টি সরকারের দায়িত্ব।’ রাতে ইমরান খানের সঙ্গে ১০ জনকে অতিথিশালায় থাকার অনুমতিও দিয়েছেন আদালত।

সুপ্রিম কোর্টের এ আদেশে স্বস্তি ফিরেছে ইমরান খানের সমর্থকদের মধ্যে। গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট থেকে আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। আজ শুনানিতে ইমরানের আইনজীবীরা আদালতকে বলেন, মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে আগাম জামিনের জন্য গিয়েছিলেন ইমরান খান। এ সময় তাঁকে আদালত চত্বর থেকে গ্রেপ্তার করা হয়। ইমরানকে গ্রেপ্তার করতে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০০ সদস্য ছিলেন। এভাবে গ্রেপ্তারের মাধ্যমে আদালত অবমাননা করেছে জাতীয় জবাবদিহি ব্যুরো (ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো—এনএবি)।

Tag :
About Author Information

Happy Times

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

ইমরান খানের গ্রেপ্তার বেআইনি: পাকিস্তানের সুপ্রিম কোর্ট

Update Time : ১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩