Dhaka , শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুরে সরকারি কবরস্থানের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এরদোয়ানের ফোন

  • Reporter Name
  • Update Time : ০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
  • ৪৬৪ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার (৩১ মে) দিবাগত রাত সোয়া ১১টার দিকে দুই নেতার প্রায় দশ মিনিট কথা হয়। এ সময় পুনরায় নির্বাচিত হওয়ায় এরদোয়ানকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস উইং এমন তথ্য জানিয়েছে। ফোনে আলাপকালে এই দুই নেতা কুশল বিনিময় করেন।

সম্প্রতি দ্বিতীয় দফার রানঅফ ভোটে প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হন এরদোয়ান। ভোটে তুরস্কের জনগণ সঠিক প্রার্থী বেছে নেবেন, এমন আস্থা ছিল বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার আস্থা প্রমাণিত হওয়ায় আনন্দ প্রকাশ করেন তিনি।

শেখ হাসিনা পুনর্ব্যক্ত করেন যে, বাংলাদেশের জনগণ চলতি বছর ফেব্রুয়ারিতে দেশটিতে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের মতো যেকোনো প্রয়োজনে তুরস্কের ভ্রাতৃপ্রতীম জনগণের পাশে দাঁড়াতে অবিচল থাকবে।এরদোয়ানে দ্বিতীয় দফা নির্বাচনে জয়ে তুরস্কের উচ্ছ্বসিত জনগণের সঙ্গে মানসিকভাবে বাংলাদেশের ভ্রাতৃপ্রতীম জনগণ একাত্ম ছিল উল্লেখ করে এজন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার করার কামনা করেন।

তিনি বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে শেখ হাসিনার সঙ্গে কাজ করার কথা পুনর্ব্যক্ত করেন।
কথোপকথনের শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেসিডেন্ট এরদোয়ান ও তার পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানান এবং তার মাধ্যমে তুরস্কের জনগণের জন্য শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

Tag :
About Author Information

zahirul islam

আলোচিত

লক্ষ্মীপুরে সরকারি কবরস্থানের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এরদোয়ানের ফোন

Update Time : ০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩