Dhaka , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ লক্ষ্মীপুরে সরকারি ভাতার কয়েক লাখ টাকা নিয়ে উধাও প্রতারক চক্র রামগতি ভূমিদস্যুর বিরুদ্ধে ভূমিহীনের জমি দখলের চেষ্টার অভিযোগ রামগতিতে সংসার করতে স্ত্রীর ৯ শর্ত, মেনে নিতে না পেরে স্বামীর আত্মহত্যা ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি লক্ষ্মীপুরের সন্তান মুন্না নির্বাচিত কমলনগরে আশঙ্কাজনক হারে বাড়ছে চুরি-ডাকাতি,

পিএসজি ছাড়ছেন মেসি, শেষ ম্যাচ কবে?

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
  • ১৬১ Time View

লিওনেল মেসি আর প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) থাকছেন না, সেটা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে সাম্প্রতিক সময়ে। এবার আনুষ্ঠানিক ঘোষণাও এলো। পিএসজির কোচ ক্রিস্টোফের গাল্টিয়ের জানিয়েছেন, ফরাসি ক্লাবে এই মৌসুমই শেষ আর্জেন্টাইন তারকার।

গাল্টিয়ের বলেন, ‘ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর অভিজ্ঞতা হয়েছে আমার। শনিবার (বাংলাদেশ সময় রাত একটায়) ঘরের মাঠে ক্লেমন্টের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে লিও।’মে মাসের শুরুতেই প্রথম মেসির পিএসজি ছাড়ার কথা জানা গিয়েছিল। এরপর বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে কথা বলেন মেসির বাবা ও তার এজেন্ট হোর্হে মেসি।

তবে মেসি কোন ক্লাবে যোগ দেবেন, সে বিষয়ে এখনও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। সৌদি আরবের ক্লাব আল হিলাল ও মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামি মেসিকে নিতে আগ্রহ দেখিয়েছে। তালিকায় রয়েছে মেসির সাবেক ক্লাব বার্সেলোনাও।

যদিও বার্সেলোনায় মেসির ফেরার সম্ভাবনা ক্ষীণ বলেই জানা গেছে। বরং এই দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে সৌদি ক্লাব আল হিলাল। এরই মধ্যে তারা মেসিকে বছরে ৬০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়ে রেখেছে। মেসির বাবা সেই প্রস্তাবে রাজি হয়েছেন বলে খবর এসেছে গণমাধ্যমে।

২০২০ সালে বার্সেলোনা ছেড়ে প্যারিসের ক্লাবে যোগ দিয়েছিলেন মেসি। দু’বছরের চুক্তি ছিল তার। কিন্তু পিএসজিতে কখনই সেভাবে মানিয়ে নিতে পারেননি মেসি। শেষদিকে এসে তাকে সমর্থকদের বিদ্রুপও সহ্য করতে হয়।

তার মাঝেই ক্লাবকে না জানিয়ে সৌদি আরবে যাওয়ায় মেসিকে নিষেধাজ্ঞা দিয়েছিল পিএসজি। মেসি এই ঘটনায় ক্ষমা চাইলেও সম্পর্কটা আগের মতো আর জোড়া লাগেনি। সেই কারণেই হয়তো ক্লাবের নতুন চুক্তিতে সই করছিলেন না মেসি। অবশেষে ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। আর একবারই পিএসজির জার্সিতে মাঠে নামবেন তিনি।

Tag :
About Author Information

zahirul islam

আলোচিত

লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম

পিএসজি ছাড়ছেন মেসি, শেষ ম্যাচ কবে?

Update Time : ০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩