নিজস্ব প্রতিনিধি: : লক্ষ্মীপুর সদর উপজেলার প্রায় ১’শত জন অবসর প্রাপ্ত মাদরাসা শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে এ সংবর্ধনার আয়োজন করেন আলহাজ্ব মাওলানা একেএম আবদুল্লাহ ফাউন্ডেশন। এরআগেও শতাধিক অবসর প্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা দিয়েছেন ফাউন্ডেশনটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল বাশার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শামছুল হুদা এফসিএ, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, ভবানীগঞ্জ কারামতিয়া ফাযিল মাদরাসার সহকারি অধ্যাপক মুহাম্মদ আলী, টুমচর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রীস টুমচরী, আয়েশা (রা:) মহিলা কামিল মাদরাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন কামাল, বশিকপুর কামিল মাদরাসার প্রাক্তণ অধ্যক্ষ মাওলানা জায়েদ হোছাইন, যাদৈয়া ইসলামিয়া ফাযিল মাদরাসার প্রাক্তণ অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক।
আয়েশা (রা:) মহিলা কামিল মাদরাসার প্রাক্তন উপাধ্যক্ষ মাওলানা আবু হানিফ মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে আলোচনা প্রধান করেন বাংলাদেশ মাজিলিসুল মুফাসসিরীন এর কেন্দ্রীয় সভাপতি আল্লামা লুৎফুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদরাসার প্রাক্তন অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা একেএম আব্দুল্লাহ।
এছাড়া উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালের ডিএমডি শহিদুল্লাহ, সোস্যাল ইসলামী ব্যাংক নোয়াখালী শাখার ম্যানেজার আবদুস শহিদ, বিশিষ্ট ব্যবসায়ী সর্দার সৈয়দ আহমেদ, লামচরী কারামতিয়া ফাযিল মাদরাসার প্রভাষক মাওলানা জোবায়ের হোছাইন প্রমুখ।
অনুষ্ঠান শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন ভবানীগঞ্জ কারামতিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইবরাহিম শামীম।
শিরোনাম :
রামগতিতে বন্ধের দিনেও বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা
রায়পুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের সম্মেলন অনুষ্ঠিত
কমলনগরে চাল বিতরণে জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযো
লক্ষ্মীপুরে সরকারি কবরস্থানের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা
সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম
লক্ষ্মীপুরে শতাধিক অবসর প্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা দিয়েছেন আবদুল্লাহ ফাউন্ডেশনটি।
-
Reporter Name - Update Time : ০৮:০২ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
- ৫২০ Time View
Tag :













