নিজস্ব প্রতিনিধি:
লক্ষ্মীপুর পৌরসভার নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প (ইউজি আই আই পি-৩) প্রকল্পে আওতায় বর্জ্য ব্যবস্থাপনায় সুন্দর ও স্বাভাবিক শহর গড়ার লক্ষ্যে পচনশীল ময়লা ফেলার জন্য পতিটি পরিবারকে ২টি করে ডাস্টবিন বিতরণ উদ্বোধন করেন পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া। 
মঙ্গলবার (১১ এপ্রিল) লক্ষ্মীপুর পৌরসভার আয়োজনে ডাস্টবিন উদ্বোধন করা হয়। উদ্বোধনে প্রধান অতিথি পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়ার উস্থিতিতে বিশেষ অথিতি ছিলেন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ খন্দকার ইউছুফ,পৌরসভার নির্বাহী কর্মকর্তা আলা উদ্দিন, প্যানেল মেয়র কামাল উদ্দিন খোকন, পৌর কাউন্সিলর বৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তির্বগ।পৌর মেয়র বলেন , পর্যায় ক্রমে পৌরসভার ২ হাজার পরিবারের মাঝে ডাস্টবিন বিতরণ করা হইবে। পৌরবাসীর সার্বিক কল্যাণে তিনি কাজ করে যাচ্ছেন। উক্ত ডাস্টবিন সমুহ যথাযথ ভাবে ব্যবহার করিলে এবং বর্জ সমুহ হাউজ থেকে আলাদা আলাদা হয়ে আসলে বর্জ্য ব্যবস্থাপনা সঠিক ভাবে বাস্তবায়ন করে শহরকে পরিবেশ বান্ধব ও সুন্দর শহর উপহার দিতে পারবেন।
তিনি আরও জানান , লক্ষ্মীপুর পৌরসভার নাগরিক সেবা সুনিশ্চতের স্বার্থে নগরকে পরিচ্ছন্ন রাখার বিষয়ে তিনি পর্যাপ্ত সুইপার নিয়োগসহ সুইপারদের বেতন বৃদ্ধি করা হয়েছে। যাতে করে সুইপারগণ তাদের কাজে আগ্রহ থাকে সেদিকে তিনি সর্বক্ষনিক নজর রাখছেন । তা ছাড়া মশার নিধন,ড্রেনেজ ব্যবস্থাপনার জন্য নতুন প্রকল্পও হাতে নেওয়া হয়েছে বলে জানান ।
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা
সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম
লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময়
সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন
লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান
লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
লক্ষ্মীপুরে ডাস্টবিন বিতরণ উদ্বোধন করেন পৌর মেয়র মাসুম ভুঁইয়া
-
Reporter Name - Update Time : ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
- ২০৮ Time View
Tag :













