Dhaka , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ লক্ষ্মীপুরে সরকারি ভাতার কয়েক লাখ টাকা নিয়ে উধাও প্রতারক চক্র রামগতি ভূমিদস্যুর বিরুদ্ধে ভূমিহীনের জমি দখলের চেষ্টার অভিযোগ রামগতিতে সংসার করতে স্ত্রীর ৯ শর্ত, মেনে নিতে না পেরে স্বামীর আত্মহত্যা ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি লক্ষ্মীপুরের সন্তান মুন্না নির্বাচিত কমলনগরে আশঙ্কাজনক হারে বাড়ছে চুরি-ডাকাতি,

পৌর মেয়রের সাথে লক্ষ্মীপুর মহিলা কলেজ ছাত্রলীগের শুভেচ্ছা বিনিময়

  • Reporter Name
  • Update Time : ০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
  • ১৯৮ Time View

পৌর মেয়রের সাথে লক্ষ্মীপুর মহিলা কলেজ ছাত্রলীগের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিনিধি :

লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজে ২৫ বছর পর দ্বিতীয়বারের মতো ছাত্রলীগের নতুন আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী নাহিদা আক্তার মিম সভাপতি ও প্রথম বর্ষের ছাত্রী তাসমিহা জাহান স্নিগ্ধা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহসপতিবার (২৫ মে) দুপুরে নব কমিটির সভাপতি ও সম্পাদক লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়ার পৌরসভার কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন ।

এর আগে, সোমবার বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নব গঠিত কমিটির বিষয়টি নিশ্চিত করা হয় ।

এছাড়া উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী আয়েশা সিদ্দিকাকে সহ-সভাপতি ও ইসরাত জাহানকে যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, এক বছরের জন্য সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে । আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে ।

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম

পৌর মেয়রের সাথে লক্ষ্মীপুর মহিলা কলেজ ছাত্রলীগের শুভেচ্ছা বিনিময়

Update Time : ০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩