Dhaka , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

কাতার সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ১১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
  • ১৮৭ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারে তিন দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন।

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভোর ৫টা ৫৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে তৃতীয় কাতার ইকোনমিক ফোরামে যোগ দিতে গত ২২ মে দেশটিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরে শেখ হাসিনা কাতার ইকোনমিক ফোরামে যোগ দেন, আমিরি দিওয়ানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে বৈঠক করেন, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির সাথে দ্বি-পক্ষীয় বৈঠক করেন এবং রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের সাথে বৈঠক করেন।

এছাড়া কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি তার সাথে সাক্ষাৎ করেন, সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ এ আল-ফালিহ এবং সৌদি আরবের অর্থনীতি ও পরিকল্পনামন্ত্রী ফয়সাল আলিব্রাহিম যৌথভাবে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।

শেখ হাসিনা কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেন এবং দোহায় কাতার ফাউন্ডেশনের অধীনে পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত স্কুল আওসাজ অ্যাকাডেমি পরিদর্শন করেন। সূত্র : ইউএনবি

Tag :
About Author Information

Happy Times

আলোচিত

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

কাতার সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

Update Time : ১১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩