Dhaka , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ লক্ষ্মীপুরে সরকারি ভাতার কয়েক লাখ টাকা নিয়ে উধাও প্রতারক চক্র

  লক্ষ্মীপুরে ভেজাল  মবিলের কারখানায়  অভিযান,আটক-১

  • Reporter Name
  • Update Time : ১১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
  • ২৪৯ Time View

লক্ষ্মীপুর প্রতিনিধ: লক্ষ্মীপুরে মবিলের ভেজাল কারখানায় অভিযান চালিয়ে পুলিশ বিপুল মোটরসাইকেলের নকল মবিলসহ আব্দুর রহমান রনি নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার (২১ মে) রাত পৌনে ১২টার দিকে শহরের মধ্য বাঞ্চানগর এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
রনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্র‍্যান্ডের বোতল কিনে এনে নকল মবিল ভর্তি করে মোটরসাইকেলে ওয়ার্কশপে বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন ভেজাল কারখানাটি পরিদর্শন করেন।

রনি সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের মাছিমনগর গ্রামের সর্দার বাড়ির আব্দুর রহমানের ছেলে।

জানা গেছে, রনি গত একবছর ধরে নকল মবিল বিভিন্ন ব্র‍্যান্ডের বোতলে ভর্তি করে বিক্রি করে আসছেন। প্রতিটি বোতল তিনি ৩০ টাকা করে কিনে আনেন। পরে মবিল বোতলজাত করে ৩৫০ টাকা করে বিক্রি করেন। শহর পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, রনি নামের এক যুবক নকল মবিল বিভিন্ন ব্র‍্যান্ডের বোতলে ভর্তি করে বিক্রি করে আসছেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মধ্য বাঞ্চানগর বাগবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় তিনি ওয়ার্কশপ থেকে ৩০ টাকা দরে বিভিন্ন ব্র‍্যান্ডের বোতল কিনে আনেন। পরে ওই বোতলে মবি ভর্তি করে ৩৫০ টাকা করে বিক্রি করে আসছিলেন।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) জহিরুল আলম ঢাকা মেইলকে বলেন, বিভিন্ন ব্র‍্যান্ডের বোতলে নকল মবিল ভর্তি করে রনি জালিয়াতি করে আসছে। তাকে আটক করা হয়েছে। এসময় বিপুল মবিল জব্দ করা হয়েছে। পরিমাণ নির্দিষ্ট করা সম্ভব হয়নি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

Sagor Ahmed

উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

  লক্ষ্মীপুরে ভেজাল  মবিলের কারখানায়  অভিযান,আটক-১

Update Time : ১১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩