Dhaka , শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

মাদক মামলায় যুবকের সাত বছরের কারাদন্ড

  • Reporter Name
  • Update Time : ০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
  • ১৬৩ Time View

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মাদক মামলা মো. শাহজাহান (৩৩) নামে এক যুবকের সাত বছর সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। একই মামলায় কামরুল ইসলাম দীপু হাওলাদার (৩৫) ও মো. মিঠু ওরফে মিন্টু (২৮) নামে দুইজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ মে) দুপুরের দিকে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। দন্ডপ্রাপ্ত শাহজাহান একই জেলার সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আটিয়াতলী গ্রামের জাবেদ আলীর ছেলে। রায়ের সময় মামলার তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালত দন্ডপ্রাপ্ত শাহজাহানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার এজাহার ও আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ০১ জুন বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আটিয়াতলী গ্রামে অভিযান চালায়। সে সময় ইয়াবা ট্যাবলেট কেনা-বেচাকালে শাহজাহানকে হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে জব্দ করা হয় ৩০০টি ইয়াবা। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান দিপু ও মিঠু। এ ঘটনায় ডিবি পুলিশের সে সময়ের উপ-পরিদর্শক (এসআই) মো. এহতেশামুল হক বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। এতে শাহজাহান, দিপু ও মিঠুকে আসামি করা হয়। ওই মামলায় আটক শাহজাহানকে গ্রেপ্তাার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মাদক মামলাটি তদন্ত করে একই বছরের ০৬ জুলাই ডিবি পুলিশের সেই সময়ের এসআই সোহাগ পহলান তিন আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। আদালত দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য প্রাাণের ভিত্তিতে বৃহস্পতিবার মামলার প্রধান আসামি শাহজাহানকে কারাদন্ড ও অন্য দুই আসামিকে বেকসুর খালাসের রায় দেন। জেলা জজ আদালতে সরকারি কৌঁসুলি (পিপি) মো. জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :
About Author Information

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

মাদক মামলায় যুবকের সাত বছরের কারাদন্ড

Update Time : ০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩