Dhaka , বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০১:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
  • ১৫৭ Time View

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে শনিবার (২০ মে) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংশ্লিষ্ট সূত্রমতে, গত ২৪ এপ্রিল শপথ অনুষ্ঠানের পর রাষ্ট্রপতির সঙ্গে এবারই প্রথম সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।

জানা গেছে, সম্প্রতি শেষ হওয়া জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ত্রিদেশীয় সফর নিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করতেই মূলত সন্ধ্যায় এই সৌজন্য সাক্ষাতে বঙ্গভবনে যাওয়ার কথা সরকার প্রধানের।

গত ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মোঃ সাহাবুদ্দিন। এরপর ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

ওইদিন সকাল ১০টায় নতুন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে নিয়ে বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেন। সে সময় একটি সামরিক ব্যান্ড আনুষ্ঠানিক সংগীত পরিবেশন করে।

রাষ্ট্রীয় এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, মন্ত্রিপরিষদ সদস্য এবং শতাধিক বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানের পর নতুন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অফিসের দায়িত্ব পরিবর্তনের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে নিজ নিজ আসন বদল করেন।

পরে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী শপথ নথিতে স্বাক্ষর করেন। রাষ্ট্রপতি শপথ গ্রহণের পর অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

Tag :
About Author Information

Happy Times

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

Update Time : ০১:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩