Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

দই টক হওয়ায় বর-কনে পক্ষ মিলে হামলা, আহত ২০

  • Reporter Name
  • Update Time : ০২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
  • ১৬১ Time View

লক্ষ্মীপুরে একটি বিয়ের অনুষ্ঠানে দই টক হওয়াকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের লোকজনের হামলায় পার্টি সেন্টারের মালিক কর্মচারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

বুধবার (১৭ মে) রাতে পার্টি সেন্টারের স্বত্বাধিকারী রাকিবুজ্জামান রাকিব বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১২ জনের বিরুদ্ধে লক্ষ্মীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনার সঙ্গে জড়িত কনের বাবা ও খালাতো ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

এর-আগে, দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের কুটুমবাড়ি চাইনিজ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাদী রাকিব পার্টি সেন্টারের স্বত্বাধিকারী।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-কনের বাবা খোকন ড্রাইভার ও খালাতো ভাই রুবেল হোসেন। বাকি আসামিদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

আহতরা হলেন- মামলার বাদী রাকিব, রেস্টুরেন্টের ম্যানেজার শাহাদাত হোসেন, বাবুর্চি রাসেল, পরান ও মাজেদসহ পার্টি সেন্টারের ২০ জন স্টাফ-কর্মী।

পুলিশ জানায়, পৌর শহরের শাহপুর এলাকার বৃষ্টি নামে এক মেয়ের সঙ্গে সদর উপজেলার দালাবাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের বাসিন্দা আল-আমিনের বিয়ে হয়। সে উপলক্ষে পার্টি সেন্টারটিতে মধ্যাহ্নভোজসহ বিয়ের অনুষ্ঠানিক আয়োজন করা হয়। প্রথম পর্বের খাওয়াতে একটি দই টক হয়েছে বলে কনেপক্ষ অভিযোগ করে। এনিয়ে তর্কবিতর্ক শুরু হয়। এতে বাদী রাকিব পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তাদের সঙ্গে এ সময় বরপক্ষও উত্তেজিত হয়ে উঠে। উভয়পক্ষ একযোগে পার্টি সেন্টারের কর্মীদের ওপর হামলা করে। এতে পার্টি সেন্টারের অন্তত ২০ জন কর্মী আহত হয়েছেন।

রাকিবুজ্জামান রাকিব বলেন, একটি মাত্র দই টক হওয়ায় বর ও কনেপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা করেছে। এতে আমিসহ আমার কর্মীরা আহত হয়েছে। আমি মামলা দায়ের করেছি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন  জানান, বিয়ের অনুষ্ঠানে দই টক হওয়াকে কেন্দ্র করে বর ও কনের পক্ষের লোকজন পার্টি সেন্টারের স্টাফ ও কর্মচারীদের ওপর হামলা করা হয়। তাদের রক্ষা করতে গিয়ে পার্টি সেন্টারের মালিক রাকিবও আহত হন। এ ঘটনায় একটি মামলা হয়েছে। দুইজন গ্রেফতার আছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
About Author Information

Happy Times

আলোচিত

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

দই টক হওয়ায় বর-কনে পক্ষ মিলে হামলা, আহত ২০

Update Time : ০২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩