Dhaka , সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চান না জাপানের রাষ্ট্রদূত

  • Reporter Name
  • Update Time : ০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
  • ১৪২ Time View

বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্য করে আলোচিত-সমালোচিত হয়েছিলেন ঢাকায় নিযুক্ত জাপানের সাবেক রাষ্ট্রদূত ইতো নাওকি। তবে দেশটির বর্তমান রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি বাংলাদেশের রাজনীতি নিয়ে খোঁজখবর রাখলেও আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোনা মন্তব্য করতে চান না।

বুধবার (১৭ মে) নর্থ-সাউথ ইউনিভার্সিটির সিন্ডিকেট হলে ‘হিমালয় থেকে বঙ্গোপসাগর: বাংলাদেশ, জাপান, ভারতের ত্রিপাক্ষিক অংশীদারিত্বে নতুন সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় জাপানের রাষ্ট্রদূত এ কথা জানান।

অনুষ্ঠানে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে আইওয়ামা কিমিনোরি বলেন, ‘আমি নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।’

তিনি বলেন, ‘৫০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের উন্নয়ন অংশীদার জাপান। এই সময়ের মধ্যে বাংলাদেশে অনেক সরকার ছিল। তাদের কারও সঙ্গে সম্পর্ক হয়তো ভালো ছিল এবং কারও সঙ্গে হয়তো তত ভালো সম্পর্ক ছিল না, তবে সেটি আমি জানি না।’

জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি বলেন, ‘জাপান এর আগেও বাংলাদেশের উন্নয়নের অংশীদার ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোঁজ-খবর রাখেন জানিয়ে আইওয়ামা কিমিনোরি বলেন, ‘কূটনীতিকরা যে দেশে কাজ করে, ওই দেশের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে খোঁজ-খবর রাখে। আমি জার্মানিতে কাজ করেছি। সেখানকার অভ্যন্তরীণ অবস্থা ও রাজনীতি সম্পর্কে খোঁজ-খবর রাখতাম। আমি যুক্তরাষ্ট্রে থাকার সময়ে সেখানকার অভ্যন্তরীণ রাজনীতির খবর রাখতাম। এটি খুবই স্বাভাবিক।

Tag :
About Author Information

Happy Times

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চান না জাপানের রাষ্ট্রদূত

Update Time : ০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩