Dhaka , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি

  • Reporter Name
  • Update Time : ১১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
  • ১৫৯ Time View

ঢাকা: ঘূর্ণিঝড় মোখা কেটে যাওয়ার পর দেশে বেড়েছে ঝড়-বৃষ্টির প্রবণতা। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মিলছে না সূর্যের দেখা।

বুধবার (১৭ মে) সকাল থেকে ঢাকাসহ দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া। সঙ্গে রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, ময়মনসিংহ এবং নোয়াখালী অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল ৯টা পর্যন্ত ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৩৭ মিলিমিটার। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৬১ কিলোমিটার।

আরেক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুই দিনে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বর্ধিত পাঁচদিনে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। সুত্র: বাংলা নিউজ

Tag :
About Author Information

Happy Times

আলোচিত

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি

Update Time : ১১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩