Dhaka , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুরে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা আহত ৪ লক্ষ্মীপুর ছাত্রদল নেতার ওপার তেল ব্যাবসায়ীর হামলা আহত ৪ জমি-অর্থ হাতানোর উদ্দেশ্যে সাবেক সেনা সদস্যকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ খাল দখলমুক্ত ও বর্জ্যমুক্ত করার আহ্বান পানিসম্পদ মন্ত্রী এ্যানি প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়েছেন: জনপ্রশাসন উপদেষ্টা লক্ষ্মীপুরে ৫ টাকা নিয়ে বিরোধ: প্রবাসী ভাইকে পিটিয়ে হত্যার করলো আপন বড় ভাই ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার নির্মাণ কাজে বাধা-হয়রানির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রথমবারের মতো মন্ত্রী হলেন লক্ষ্মীপুরে কৃতি সন্তান এ্যানি লক্ষ্মীপুরের ৪ আসনেই বিএনপির জয়

বছরে মাইনে আড়াই কোটি, চাকরির বিজ্ঞাপন ভাইরাল

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
  • ২২৪ Time View

কাজ করতে হবে মাত্র ১০ দিন। বাকি দিনগুলো একেবারেই ছুটি। আর তাতেই বছরে বেতন দুই লাখ ৪০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশী টাকায় দুই কোটি ৫৮ লাখ টাকার বেশি)। সম্প্রতি এমনই এক চাকরির বিজ্ঞাপন রীতিমতো হইচই ফেলেছে নেটদুনিয়ায়। কোন পেশায় যোগ দিলে মিলবে এমন সুযোগ? আসুন শুনে নিই।

‘এমন চাকরি কোথাও খুঁজে পাবে নাকো তুমি!’ ঠিক এমনটাই বলা যেতে পারে এই চাকরির বিজ্ঞাপন দেখে। কারণ সেখানে যা শর্ত রাখা হয়েছে, তার যেকোনো চাকরিজীবীর কাছেই স্বপ্নের মতো। মাত্র ১০ দিন কাজ করলেই দেয়া হবে সম্পূর্ণ বেতন। তাও আবার সামান্য কিছু নয়। বিজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, বছরে ২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার বেতন হিসেবে দেয়া হবে।

স্বাভাবিকভাবেই এই চাকরির বিজ্ঞাপন নিয়ে হইচই শুরু হয়েছে নেটদুনিয়ায়। সকলেই খোঁজ করতে শুরু করেছেন কিভাবে এই চাকরি পাওয়া সম্ভব। এই সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার এক সংস্থা। তাও আবার কোনও সাধারণ পেশার জন্য নয়। কেবলমাত্র চিকিৎসকেরাই এই সুযোগ পাবেন। সেইসাথে উল্লেখ করা হয়েছে কিছু শর্তও। এই চাকরিতে যোগ দেয়ার জন্য, অবশ্যই মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারির ডিগ্রি অর্জন করতে হবে। অন্য কোনও দেশের চিকিৎসকের জন্য এই চাকরি নয়। একইসঙ্গে তাঁর এমার্জেন্সি বিভাগে কাজ করার অভিজ্ঞতাও থাকতে হবে। তাহলেই এমন অবাধ স্বাধীনতার সুযোগ মিলবে কর্মক্ষেত্রে।

বিজ্ঞাপনে সাফ উল্লেখ করা হয়েছে, মাত্র ১০ দিন কাজ করতে হবে নির্দিষ্ট চিকিৎসককে। বাকি ২০ দিন তারা নিজেদের মতো করে ছুটি কাটাতে পারেন। পরের মাসে আবার ১০ দিন কাজ করলেই চলবে। এভাবেই বছরের শেষে আড়াই কোটি টাকা বেতন পাবেন তারা। তবে টানা এক বছরের জন্য কাজের চুক্তি আগে থেকেই করে রাখতে হবে। এর মাঝে চাকরি ছাড়ার সুযোগ থাকবে না। এই শর্ত মেনে কেউ যদি চুক্তিবদ্ধ হন, তাহলে সেই সময় তাকে বোনাস হিসেবে ৫ হাজার ডলার দেয়া হবে। মূলত যুব চিকিৎসকদেরই চাইছে ওই সংস্থা। বিজ্ঞাপনেও সেই ইঙ্গিত স্পষ্ট।

তবে এই বিজ্ঞাপন নিয়ে যতই মাতামাতি হোক, অনেকেই আবার এই নিয়ে আপত্তিও জানিয়েছেন। তাদের মতে এভাবে কাজের প্রতি বিরূপ মনোভাব তৈরি হতে পারে। আবার অনেকে মনে করেছেন বেতন হিসেবে যা দেয়া হচ্ছে তা একেবারেই পর্যাপ্ত নয়। তবে যতই যাই হোক, এই বিজ্ঞাপন ঘিরে রীতিমতো উত্তাল নেটদুনিয়া।
সূত্র : ইন্ডিয়া টাইমস ও সংবাদ প্রতিদিন

Tag :
About Author Information

Happy Times

লক্ষ্মীপুরে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা আহত ৪

বছরে মাইনে আড়াই কোটি, চাকরির বিজ্ঞাপন ভাইরাল

Update Time : ০৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩