Dhaka , মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

  লক্ষ্মীপুরে মাত্র   ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়ে উচ্ছ্বসিত তরুণরা

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫৪ Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে মাত্র ১২০ টাকার আবেদন ফি দিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন ২৪ জন তরুণ-তরুণী। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর পুলিশ লাইনস ড্রিলশেডে ফলাফল ঘোষণা করা হয়।

নিয়োগপ্রাপ্তদের অনেকেই নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সন্তান। এমন স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া ও সাফল্যে আনন্দিত নিয়োগপ্রাপ্তদের পরিবারও।

ফলাফল ঘোষণার সময় প্রার্থীদের চোখেমুখে ছিল উৎকণ্ঠা। পুলিশ সুপার মো. আকতার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে যখন উত্তীর্ণদের নাম ঘোষণা করা হয়, তখন আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে।

চূড়ান্ত তালিকায় নিজের নাম শুনে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে আনন্দ প্রকাশ করেন সদ্য নিয়োগপ্রাপ্ত বাহার উদ্দিন শরীফ। তার বাবা একজন খামারি, বাড়ি লক্ষ্মীপুর সদরের দুর্গাপুর গ্রামে।

শরীফ জানান, ‘মাত্র ১২০ টাকায় আবেদন করেই চাকরি পেয়েছি। আমি অত্যন্ত খুশি। সততা, দেশপ্রেম ও জনগণের কল্যাণে কাজ করতে চাই।’

তার বাবা বলেন, ‘আমি নিজে পড়ালেখা করতে পারিনি। অনেক কষ্ট করে সন্তানদের লেখাপড়া করাচ্ছি। আজ আমার ছেলের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি পেয়েছি, এতে আমি অনেক খুশি।’

একইভাবে নিয়োগপ্রাপ্ত সুমাইয়া আক্তার বলেন, ‘ছোটবেলা থেকেই পুলিশের চাকরি করার স্বপ্ন দেখতাম। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে।’ ফলাফল ঘোষণার সময় সুমাইয়ার সঙ্গে থাকা তার মা আনন্দে কেঁদে ফেলেন।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে সম্পূর্ণ স্বচ্ছতা, জবাবদিহিতা ও মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ৯১০ জন প্রার্থীর মধ্য থেকে বিভিন্ন ধাপ অতিক্রম করে ২৪ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। এছাড়া ৫ জনকে অপেক্ষমাণ রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নিয়োগপ্রাপ্তরা জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করবে এবং জুলাইয়ের চেতনা ধারণ করবে—এই প্রত্যাশা করছি।’

Tag :
About Author Information

Sagor Ahmed

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

  লক্ষ্মীপুরে মাত্র   ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়ে উচ্ছ্বসিত তরুণরা

Update Time : ০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫