Dhaka , শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

৬ বোর্ডের রোববার ও সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত

  • Reporter Name
  • Update Time : ০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
  • ১৪৮ Time View

২০২৩ সালের চলমান এসএসসি ও সমমান পরীক্ষার আগামীকাল রোববার ও সোমবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোখায় উদ্ভূত পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিতব্য এই দিনের পরীক্ষা স্থগিত থাকবে।

শনিবার (১৩ মে) এক অফিস আদেশে এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এই ছাড়া অন্যান্য বোর্ডের পরীক্ষা যথারীতি চলবে। এরআগে শুক্রবার পাঁচ বোর্ডের রোববারের পরীক্ষা স্থগিতের তথ্য জানিয়েছিল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে চলমান এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৩-এর চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন রোববার ও সোমবারের অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো স্থগিত করা হলো। অন্যান্য বোর্ডগুলোর ওই তারিখের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী সময়ে জানিয়ে দেয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের অনুরোধ জানানো হয়।

গত ৩০ এপ্রিল সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

Tag :
About Author Information

Happy Times

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

৬ বোর্ডের রোববার ও সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত

Update Time : ০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩