Dhaka , শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

রামগতিতে ৫ জেলের অর্থদন্ড,জাল জব্দ

  • Reporter Name
  • Update Time : ০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
  • ১৬৭ Time View

নিজস্ব প্রতিনিধি:

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতির মেঘনায় মাছ শিকারে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করার অপরাধে পাঁচ জেলেকে অর্থদন্ড দিয়েছে আদালত। এ সময় তাদের কাছ থেকে জব্দকৃত দেড় লাখ মিটার জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

শুক্রবার (১২ মে) বেলা ১১ টার দিকে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন। রায়ে পাঁচজন জেলেকে তিন হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

দন্ডপ্রাপ্ত জেলেরা হলেন, ভোলার দৌলতখান উপজেলারর চরপাতা গ্রামের আবুল কালামের মো. মিজান, মো. খালেকের ছেলে মো. হাসান, বশির উদ্দিনের ছেলে মো. বাবুল, বিল্লাল হোসেনের ছেলে মো. জলিল ও মো. সিরাজের ছেলে ইব্রাহিম খলিল।

রামগতি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দীন জানান, উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় অবৈধ কারেন্ট জাল ব্যবহার করার অপরাধে কোস্টগার্ডের সহায়তায় পাঁচ জেলেকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেকের তিন হাজার করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় আনুমানিক দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।

Tag :
About Author Information

Happy Times

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

রামগতিতে ৫ জেলের অর্থদন্ড,জাল জব্দ

Update Time : ০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩