Dhaka , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কমলনগরে চাল বিতরণে জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযো লক্ষ্মীপুরে সরকারি কবরস্থানের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন

৪০ বছরে ৯৬ হাজার নরমাল ডেলিভারি করিয়েছেন রাশিদা

  • Reporter Name
  • Update Time : ০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
  • ৩৫১ Time View

প্রসূতি মায়েদের আস্থার নাম রাশিদা খাতুন (৬০)। তিন-চার প্রজন্মের প্রসূতি মায়েরা তাকে ভিজিটর রাশিদা আপা নামেই চেনেন। ৪০ বছর ধরে তিনি চরাঞ্চলসহ জেলাজুড়ে প্রসূতি মায়েদের সেবা ও ডেলিভারি করে আসছেন। দীর্ঘ সময় চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এফডাব্লিউভি পদে চাকরি করেছেন। এখন অবসরে গিয়ে থেমে নেই তার মাতৃসেবা। বাড়িতে প্রতিষ্ঠা করেছেন নরমাল ডেলিভারি সেন্টার। এ পর্যন্ত ৯৬ হাজার নরমাল ডেলিভারি করিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাত থেকে পেয়েছেন পৃথক সম্মাননা স্মারক ও ক্রেস্ট। এ ছাড়া অর্জন করেছেন বহু শ্রেষ্ঠ এফডাব্লিউভি সনদ ও সম্মাননা স্মারক। বৃহস্পতিবার দুপুরে সরেজমিন রাশিদা খাতুনের নরমাল ডেলিভারি সেন্টারে গিয়ে দেখা যায় রোগীদের সেবা কার্যক্রম চলছে। বাইরে অপেক্ষা করছেন রোগীর স্বজনরা। গ্রাম এলাকায় ভিজিটর রাশিদা আপা নামেই তিনি বেশি পরিচিত। এ তথ্য সংগ্রহ পর্যন্ত (বৃহস্পতিবার বেলা পৌনে ২টা) সকাল থেকে পাঁচটি নরমাল ডেলিভারি করিয়েছেন। এ মাসে অর্থাৎ ১১ দিনে মোট ৩২টি। এপ্রিল মাসে ৭০টি নরমাল ডেলিভারি করানো হয়েছে। রাশিদা খাতুন জানান, ‘ধাত্রী বিদ্যায় আমার হাতেই তিন প্রজন্মের বহু মায়ের কোলে নবজাতক তুলে দিতে পেরেছি। ৩৫ বছরের চাকরি জীবনে গড়ে প্রতি মাসে নরমাল ডেলিভারি করিয়েছি অন্তত ২০০। সে হিসাবে ১৯৮৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রায় ৮৪ হাজার। ৪০ বছরে ৯৬ হাজার মায়ের সহজভাবে নরমাল ডেলিভারি করিয়েছি। এসব ভালো কাজে এলাকাবাসী ও বিভাগীয় সম্মান ও ভালোবাসা পেয়েছি। souce : jugantor

Tag :
About Author Information

Happy Times

আলোচিত

কমলনগরে চাল বিতরণে জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযো

৪০ বছরে ৯৬ হাজার নরমাল ডেলিভারি করিয়েছেন রাশিদা

Update Time : ০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩