ফেনীর সোনাগাজীতে বাক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই তরুণকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। তারা দুই জনই পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। বৃহস্পতিবার বিকালে সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন। ওসি জানান, এ ঘটনায় নির্যাতিত কিশোরীর (১৫) বাবা বাদি হয়ে বৃহস্পতিবার রাতে আটক দুই জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার শাকিব (২১) সোনাগাজী সদর ইউনিয়নের চরখোন্দকার গ্রামের আবদুর রব এবং রাজিব (২০) চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামের এতিম আলীর ছেলে। মামলার এজাহারের বরাত দিয়ে ওসি খালেদ জানান, বৃহস্পতিবার বিকালে দক্ষিণ চরচান্দিয়া গ্রামের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন ওই প্রতিবন্ধী কিশোরী। এ সময় তাকে একা পেয়ে শাকিল ও রাজিব পাশের ভূট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী দুই জনকে আটক করে গণধোলাই দেয়। পরে তাদের পুলিশে সোপর্দ করে। ওসি আরও বলেন, গ্রেপ্তার আসামিদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। একই দিন নির্যাতিত কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য তাকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে। source : bdnews
শিরোনাম :
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা
সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম
লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময়
সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন
লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান
লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
লক্ষ্মীপুরে সরকারি ভাতার কয়েক লাখ টাকা নিয়ে উধাও প্রতারক চক্র
অটোরিকশা চালক গ্রেপ্তার
-
Reporter Name - Update Time : ১১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
- ২৪৩ Time View
Tag :













