Dhaka , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ লক্ষ্মীপুরে সরকারি ভাতার কয়েক লাখ টাকা নিয়ে উধাও প্রতারক চক্র রামগতি ভূমিদস্যুর বিরুদ্ধে ভূমিহীনের জমি দখলের চেষ্টার অভিযোগ রামগতিতে সংসার করতে স্ত্রীর ৯ শর্ত, মেনে নিতে না পেরে স্বামীর আত্মহত্যা ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি লক্ষ্মীপুরের সন্তান মুন্না নির্বাচিত কমলনগরে আশঙ্কাজনক হারে বাড়ছে চুরি-ডাকাতি, খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন বিপ্লব সৃষ্টি হবে : পানিসম্পদ মন্ত্রী খাজনা আদায়ে ভূমি অফিসের ‘হালখাতা’ ১৪৩৩ বঙ্গাব্দ অনুষ্ঠিত

রামগতিতে সংসার করতে স্ত্রীর ৯ শর্ত, মেনে নিতে না পেরে স্বামীর আত্মহত্যা

  • Reporter Name
  • Update Time : ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ৫৫ Time View

রামগতি প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগতিতে স্ত্রীর সাথে ঝগড়া করে স্বামী মোহাম্মদ আনোয়ার হোসেন (২৩) নামে এক যুবকের আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। বুধবার (৬ এপ্রিল) ভোর রাতে উপজেলার চরআলগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সুফিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার জবিউল ডাক্তারের ছোট ছেলে।

জানা যায়, এক বছর আগে ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নানের মেয়ে ইয়াসমিন আক্তারকে বিবাহ করেন আনোয়ার। বিবাহের পর থেকে তাদের সংসারে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি চলছিল। এর মধ্যে স্ত্রী ইয়াসমিন আনোয়ারের সংসার করতে ৯ টি লিখিত শর্ত দেন। শর্তগুলো হলো-আমাদের স্বামী-স্ত্রীর সংসারে আনোয়ারের মা, বোনের কোন কথা শুনা ও বলা যাবে না। আমি যতই আপরাধ করি, আমার গায়ে আঘাত করা যাবেনা। আমার স্বর্ণালংকার আমাকে বুঝিয়ে দিতে হবে। দেনমহরের পরিবর্তে ২০ শতাংশ জমি আমার নামে লিখে দিতে হবে। আমার সাংসারিক বিষয় নিয়ে কোন দোষ খুঁজতে পারবেনা, বিনা কারণে ঝগড়া করতে পারবেনা। বাবার বাড়ি থেকে কোন কিছু নেওয়ার জন্য জোর করা যাবেনা। ননদ ও তার স্বামীরা আমার সংসারের বিষয়ে কোন কথা বলতে পারবেনা। আমার বাবার বাড়িতে আসা-যাওয়ার জন্য কোন প্রকার নিষেধ করা যাবেনা। সব রকম স্বাধীনতা আমাকে দেওয়া লাগবে মর্মে এ ৯ টি শর্ত লিখিতভাবে স্বামী আনোয়ারকে দেন তার স্ত্রী ইয়াসমিন।

ইয়াসমিনের এ ৯ শর্ত মানতে না পেরে গত সোমবার (৪ মে) আনোয়ার শশুর আব্দুল মান্নানের কাছে বিচার দায়ের করতে তার শশুর বাড়িতে গেলে শশুর মান্নান ও শাশুড়ী তাকে উল্টো অপমান করেন। তাদের সবার অপমান সহ্য করতে না পেরে সে বাড়িতে এসে আত্মহত্যার পথ বেচে নেন বলে জানান স্থানীয়রা।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্টের পর দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

Sagor Ahmed

সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন

রামগতিতে সংসার করতে স্ত্রীর ৯ শর্ত, মেনে নিতে না পেরে স্বামীর আত্মহত্যা

Update Time : ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬