Dhaka , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ লক্ষ্মীপুরে সরকারি ভাতার কয়েক লাখ টাকা নিয়ে উধাও প্রতারক চক্র রামগতি ভূমিদস্যুর বিরুদ্ধে ভূমিহীনের জমি দখলের চেষ্টার অভিযোগ রামগতিতে সংসার করতে স্ত্রীর ৯ শর্ত, মেনে নিতে না পেরে স্বামীর আত্মহত্যা ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি লক্ষ্মীপুরের সন্তান মুন্না নির্বাচিত কমলনগরে আশঙ্কাজনক হারে বাড়ছে চুরি-ডাকাতি,

লক্ষ্মীপুরে প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্র অধিকার পরিষদের র‍্যালি

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৫৩ Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে দক্ষিণ তেমুহনী থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে নেতাকর্মীরা। র‍্যালিটি জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তত তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।

ছাত্র অধিকার পরিষদের সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক আরিফ হোসেনের নেতৃত্বে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, লক্ষ্মীপুর জেলা শাখার সাবেক আহবায়ক এডভোকেট নুর মোহাম্মদ, সাবেক সদস্য সচিব সার্জেন্ট (অবঃ) মোহাম্মদ সোলাইমান, সাবেক যুগ্ম-আহবায়ক রমজান আলী শিপন, যুব অধিকার পরিষদের জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ) সাইফুল ইসলাম প্রমুখ।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে এনামুল হক ও আরিফ হোসেন বলেন, ২০১৮ সালে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের জন্ম। শুরু থেকেই শিক্ষার্থীরা আমাদের পাশে রয়েছে। আগামিতে যুক্তিসংগত সকল দাবি আদায়ে ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের পাশে থাকবে।

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম

লক্ষ্মীপুরে প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্র অধিকার পরিষদের র‍্যালি

Update Time : ০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫