Dhaka , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামগতিতে বন্ধের দিনেও বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা রায়পুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের সম্মেলন অনুষ্ঠিত  কমলনগরে চাল বিতরণে জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযো লক্ষ্মীপুরে সরকারি কবরস্থানের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম

লক্ষ্মীপুরে ব্যতিক্রমী আয়োজনে সুন্নাতে খাতনা

  • Reporter Name
  • Update Time : ০৮:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ২২৭ Time View

স্টাফ রিপোর্টার: প্রতি বছরের মতো এবারও লক্ষ্মীপুরের রামগঞ্জের নরিমপুরের স্মার্ট একাডেমিতে রক্তপাত ও ব্যাথা ছাড়া অত্যাধুনিক লেজার মেশিনে তুরষ্কের অভিজ্ঞ ডাক্তার দ্বারা হাজার হাজার বাচ্চার সুন্নাতে খাতনা সম্পন্ন হয়েছে।

গতকাল সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশের স্মার্ট ফাউন্ডেশন ও তুরষ্কের আন্তর্জাতিক সংগঠন IFA (ইন্টারন্যাশনাল ফ্রেটার্নিটি এসোসিয়েশন) এর যৌথ উদ্যোগে সুন্নাতে খাতনার আয়োজন করা হয়। এতে প্রতিদিন প্রায় পাঁচ শতাধিক বাচ্চার খাতনা সম্পন্ন হয়।
সুদূর তুরষ্ক থেকে আগত অভিজ্ঞ ডাক্তারগণ অত্যান্ত হাসিখুশি ও আন্তরিকতার সাথে লেজার অপারেশন সম্পন্ন করেন।
ডাক্তারগণ বাংলাদেশের এমন মহৎ কর্মে নিজেদের নিয়োজিত রাখতে পেরে আনন্দ প্রকাশ করেন।

এধরনের অত্যাধুনিক সেবা পেয়ে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সেবা প্রাপ্তরা।

বাংলাদেশ স্মার্ট ফাউন্ডেশন, স্মার্ট একাডেমি ও স্টার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম বলেন, বিগত ৫ বছর যাবত তুরষ্ক থেকে অভিজ্ঞ ডাক্তার এনে বাংলাদেশে আমরাই একমাত্র অত্যাধুনিক লেজার অপারেশন শুরু করছি, যাহা এখনও চলমান রয়েছে। মহান আল্লাহ চাইলে অদূর ভবিষ্যতেওআমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এই লেজার অপারেশন কার্যক্রমের মাধ্যমে প্রতি বছর আমরা প্রায় আড়াই হাজার বাচ্চার সুন্নাতে খাতনা (মুসলমানি) সম্পন্ন করে থাকি।

Tag :
About Author Information

Sagor Ahmed

রামগতিতে বন্ধের দিনেও বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা

লক্ষ্মীপুরে ব্যতিক্রমী আয়োজনে সুন্নাতে খাতনা

Update Time : ০৮:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫