Dhaka , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

ফ্যাসিষ্টদের বিচার বাংলার মাটিতেই হবে- উপদেষ্টা নাহিদ ইসলাম

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
  • ১৫৪ Time View

নিজস্ব প্রতিনিধি: ডাক, টেলিযোগাযোগ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ছাত্র-জনতার উপর যেভাবে নির্বিচারে হামলা ও গুলি চালিয়ে হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে। সে ফ্যাসিষ্টদের বিচার বাংলার মাটিতেই হবে। সে যে হোকনা কেন? যতবড় ক্ষমতাধর ব্যাক্তিই হোক। সারাদেশে আইনশৃংখলা পরিবেশ ধীরে ধীরে  ফিরে আসছে।
সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি ক্ষমতা দেয়া হয়েছে। যেন এই কার্যক্রম গুলো দ্রুত শেষ করা হয়। সারাদেশে অনেকগুলো মামলা হয়েছে। অনেক মামলা গ্রহনযোগ্য নয়। সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত করে মামলাগুলোর কার্যক্রম যেন শেষ করে আইনশৃংখলা বাহিনীকে জড়িতদের গ্রেফতার করার নির্দেশ দেন। আজ শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরে বন্যার্তদের মাঝে ত্রান বিতরন শেষে বাংগাখাঁ উচ্চ বিদ্যালয় মাঠে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা আরো বলেন, বিভিন্ন সেক্টরের সংস্কারের কাজ চলছে। ইতিমধ্যে ৬টি কমিশন গঠন করা হয়েছে। ওই কমিশনগুলো নিয়ে বৈঠক হয়েছে। অক্টোবর মাস থেকে সংস্কারের কার্যক্রম শুরু হবে। এছাড়া শিক্ষা-গনমাধ্যমসহ আরো কয়েক সংস্কার কমিশন গঠনের পরিকল্পনা চলছে। সে অনুযায়ী রুপ রেখা তৈরির কাজ চলছে। রুপ রেখা অনুযায়ী কমিশনের কার্য়ক্রম চলবে।
তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম আরো বলেন, এবারের ভয়াবহ বন্যা প্রশাসন.সেনাবাহিনী ও ছাত্র-জনতা সু-শৃংখলভাবে ত্রান নিয়ে দূগ্যতদের পাশে দাড়িঁয়েছে। তাদের এই কার্যক্রম নিয়ে সন্তষ্ট প্রকাশ করে তিনি বলেন, অবৈধভাবে বিভিন্ন খাল দখল করার কারনে বন্যার পানি নামতে বিলম্ভ হচ্ছে। খালগুলোর উপর অবৈধ বাধঁ দ্রুত অপসারন করা হবে।
এর আগে উপদেষ্টা মো. নাহিদ ইসলাম লক্ষ্মীপুর সার্কিট হাউজে এলে তাকে গার্ড অব অর্নার প্রদান করা হয়। পরে বাংগাখাঁ উচ্চ বিদ্যালয় ও মান্দারী ইউনিয়নের যাদৈয়া এলাকা পরিদর্শন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রান বিতরন করেন। পরে শহর পুলিশ ফাড়িঁ এলাকায় সেনাবাহিনী ও বৈষম্যবিরোধী ছাত্র সমন্বকয়দের সাথে মতবিনিময় করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক  রাজীব কুমার সরকার,পুলিশ সুপার মো. আকতার হোসেন, লে, কর্নেল মাজেদুল হক রেজা, মেজর জিয়া উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

ফ্যাসিষ্টদের বিচার বাংলার মাটিতেই হবে- উপদেষ্টা নাহিদ ইসলাম

Update Time : ০৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪