Dhaka , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ লক্ষ্মীপুরে সরকারি ভাতার কয়েক লাখ টাকা নিয়ে উধাও প্রতারক চক্র রামগতি ভূমিদস্যুর বিরুদ্ধে ভূমিহীনের জমি দখলের চেষ্টার অভিযোগ রামগতিতে সংসার করতে স্ত্রীর ৯ শর্ত, মেনে নিতে না পেরে স্বামীর আত্মহত্যা ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি লক্ষ্মীপুরের সন্তান মুন্না নির্বাচিত কমলনগরে আশঙ্কাজনক হারে বাড়ছে চুরি-ডাকাতি, খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন বিপ্লব সৃষ্টি হবে : পানিসম্পদ মন্ত্রী খাজনা আদায়ে ভূমি অফিসের ‘হালখাতা’ ১৪৩৩ বঙ্গাব্দ অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে প্রশিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • ১২৩ Time View
নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরে অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা ও নারী হেনস্তার অভিযোগে পিটিআই’র শারীরিক শিক্ষা ইনস্ট্রাক্টর মো. জসিম উদ্দিনের অপসারনের দাবিতে বিক্ষোভ করেছে বিটিপিটির প্রশিক্ষণার্থী শিক্ষকরা।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে শহরের পিটিআই প্রাঙ্গণে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ চলাকালে অভিযুক্ত প্রশিক্ষকের বিরুদ্ধে তাঁরা নানা স্লোগান দেন বিক্ষুব্দরা।
এসময় আন্দোলনরত প্রশিক্ষনার্থী শিক্ষকরা অভিযোগ করেন, পিটিআই’র শারীরিক শিক্ষা ইনস্ট্রাক্টর মো. জসিম উদ্দিন ১৮ বছর ধরে একই কর্মস্থলে আছেন। বিগত সরকারের আমলেও তিনি প্রভাব বিস্তার করে দূর্নীতির মাধ্যমে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ করেছেন । প্রশিক্ষনার্থী শিক্ষকদের সাথে দাস-দাসী সুলভ আচরণ করেন। এছাড়াও তিনি বিভিন্ন অজুহাতে নারী প্রশিক্ষণার্থীদের হেনস্থা করেন। সম্প্রতি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতিষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে এক নারী শিক্ষককে শিক্ষার্থী ও অভিভাবকদের সামনেই হেনস্তা করেন। তার এসব অন্যায় কর্মকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও করেছেন প্রশিক্ষণার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা বর্জন সহ পাঁচ দিনের ভিতর অভিযুক্ত প্রশিক্ষককে অপসারণ করা না হলে আরও কঠিন কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত মো. জসিম উদ্দিন জানান, তার বিরুদ্ধে সকল অভিযোগ ভিত্তিহীন। তাকে প্রতিষ্ঠান থেকে সরানোর জন্য একটি মহল ষড়যন্ত্রমূলক ভাবে এসব করছে।
Tag :
About Author Information

Sagor Ahmed

সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন

লক্ষ্মীপুরে প্রশিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ

Update Time : ০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪