লক্ষ্মীপুর প্রতিনিধি: যখন আওয়ামীলীগ পালিয়ে গিয়েছিল তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষদের সাথে নিয়ে যুদ্ধ করেছে, রণাঙ্গনে থেকেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন। এই সময়ে তিনি ভারতের সমালোচনা করে বলেন, তারা একটি দল একটি পরিবারের বন্ধু। বাংলাদেশের মানুষের পাশে তারা মুখে বলে আছে, কিন্তু কর্মে তারা বাংলাদেশের মানুষকে সব সময় কষ্ট দেয়। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানুষ যখন কষ্টে থাকে তার পাশে দাঁড়ায়। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের উত্তর বাঞ্চানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজিত বন্যা কবলিত মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন , বিএনপি চেয়ারম্যান পার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জেলঅ বিএনপি সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, এড. হাসিবুর রহমান হাসিব ,সেচ্ছাসেবক দলের কেন্দ্রায় সভাপতি এস এম জিলানী, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবুসহ আরো অনেকে।
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা
সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম
লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময়
সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন
লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান
লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
আওয়ামীলীগ পালিয়ে যায়, বিএনপি মানুষের পাশে থাকে-এ জেড এম জাহিদ হোসেন
-
Reporter Name - Update Time : ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
- ১৩০ Time View
Tag :













