Dhaka , শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

লক্ষ্মীপুরে বন্যাদূর্গত পরিবারে রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা 

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • ১৮৪ Time View

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে বন্যাকবলিত ৫০০ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের বাঞ্চানগর, হোগল্ডোহরী এবং মজুপুর এলাকায় বন্যাকবলিতদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) মো: রফিকুল ইসলাম । পাশাপাশি বন্যাকবলিত এলাকায় রেড ক্রিসেন্ট এর মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন তিনি।

এর আগে বন্যার শুরু থেকে জেলার বন্যা কবলিত এলাকায় শুকনো খাবার বিতরণ করা হয় বলে জানিয়েছে সোসাইটি কর্তৃপক্ষ। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, আইএফআরস্যার কান্ট্রি ডিরেক্টর মি. আলবাটো, দূর্যোগ বিভাগের পরিচালক মো: মিজানুর রহমান, স্বাস্থ্য বিভাগের পরিচালক  বিগ্রেডিয়ার জেনারেল (অব:) ডা: এস এম হুমায়ুন কবির, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মেদ হেলাল, জেলা রেড ক্রিসেন্ট এর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ফারুক প্রমুখ।

এসময় সোসাইটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে রেড ক্রিসেন্ট সরকারের সঙ্গে একাত্ম হয়ে কাজ করছে। সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ভয়াবহ এ বন্যা পরিস্থিতি মোকাবিলা করে সেটি কাটিয়ে উঠতে আমাদের স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক মাঠে থেকে নিরাপদ খাবার পানি বিতরণসহ সবধরনের সহায়তামূলক কাজে নিয়োজিত রয়েছে।’ এখন বন্যা কবলিত এলাকায় সহযোগিতা করা হচ্ছে। পানি নেমে গেলে পরবর্তীতে ক্ষতিগ্রস্থদের পাশে থাকবে সোসাইটি। এজন্য দোয়া চেয়ে দু:স্থ মানুষের সেবা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সোসাইটির এই প্রধান।

Tag :
About Author Information

Sagor Ahmed

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

লক্ষ্মীপুরে বন্যাদূর্গত পরিবারে রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা 

Update Time : ০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪