Dhaka , মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

লক্ষ্মীপুরে বন্যার্ত পরিবার পেলেন কেন্দ্রিয় যুবদল নেতার খাদ্য সহায়তা

  • Reporter Name
  • Update Time : ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
  • ১৯৪ Time View

নিজস্ব  প্রতিনিধি:৷ লক্ষ্মীপুর সদর ও রায়পুর উপজেলার বন্যা কবলিত এলাকার দুর্গত ৬০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয় সম্পাদক লায়ন হারুন অর রশিদ হিরো বন্যার্ত এলাকায় এসব খাদ্য সহায়তা বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাছির, রায়পুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন, জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান সোহেল, যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা কৃষকদলের সভাপতি মাহবুব আলম মামুন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

জানা গেছে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের প্রত্যেক নেতাকর্মীতে বন্যায় দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য আহবান করা হয়েছে। দলীয় নির্দেশনা বাস্তবায়নে লক্ষ্মীপুরসহ বন্যা দুর্গত এলাকায় বিএনপির ত্রাণ বিতরণ কাজ অব্যাহত রয়েছে। এতে যুবদল নেতা হিরোর উদ্যোগে লক্ষ্মীপুর দালালবাজার ও রায়পুরের চরমোহনা ইউনিয়নের ৬০০ দুর্গত পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয় সম্পাদক লায়ন হারুন অর রশিদ হিরো বলেন, লক্ষ্মীপুর আমার জেলা। এখানকার মানুষ ভয়াবহ বন্যায় দুঃখ দুর্দশার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। আমি সাধ্যমতো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। একইসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহবান থাকবে বন্যায় ক্ষতিগ্রস্তদের যেন পুনর্বাসন নিশ্চিত করেন।

Tag :
About Author Information

Sagor Ahmed

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

লক্ষ্মীপুরে বন্যার্ত পরিবার পেলেন কেন্দ্রিয় যুবদল নেতার খাদ্য সহায়তা

Update Time : ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪