নিজস্ব প্রতিনিধি :লক্ষ্মীপুরে বন্যার্তদের মাঝে শুকনো খাবার, পানি, ওরস্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেছে জেলা পুলিশ। শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরের পানি বন্দী বিভিন্ন এলাকার পরিদর্শন শেষে পৌরসভার ১৪ নং ওয়ার্ডের আইডিয়াল কলেজ এলাকার বন্যা কবলিত পরিবারগুলোর মাঝে এই শুকনো খাবার ও ঔষধ বিতরণ করা হয়। লক্ষ্মীপুর জেলা পুলিশের পক্ষে পানি,শুকনো খাবার বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু বকর ছিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার মোহাম্মদ সোহেল রানা , লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইয়সিন ফারুক মজুমদার, সদর মডেল থানার উপ-পরিদর্শক নিজাম উদ্দিন ভুঁইয়া, পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর খালেদ মোহাম্মদ আল-আমিন সহ পুলিশের কর্মকর্তা বৃন্দ । অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর ছিদ্দিক বলেন,‘মাননীয় আইজি মোহদয় ও লক্ষ্মীপুর পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছি এবং বন্যা দুর্গত পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। পুলিশের পক্ষথেকে এই ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা
সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম
লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময়
সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন
লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান
লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
লক্ষ্মীপুরে বন্যার্তদের মাঝে জেলা পুলিশের শুকনো খাবার বিতরণ
-
Reporter Name - Update Time : ০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪
- ১৫৪ Time View
Tag :













