Dhaka , মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

লক্ষ্মীপুরে থেকে গুম হওয়া বিএনপি নেতা ও যুবদল নেতাকে ফেরত চায় পরিবার

  • Reporter Name
  • Update Time : ০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ আগস্ট ২০২৪
  • ১৩৭ Time View

নিজস্ব প্রতিনিধি:  আওয়ামী লীগ সরকারের শাসনামলে লক্ষ্মীপুর থেকে গুম হওয়া একজন বিএনপি নেতা ও একজন যুবদল নেতাকে ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন স্বজনরা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ‘অধিকার’ নামে একটি সংগঠনের ব্যানারে মানববন্ধন করে এ দাবি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বিএনপি নেতা শাহ মোহাম্মদ এমরান, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল ও গুম হওয়া ইউপি চেয়ারম্যান ওমর ফারুকের স্ত্রী ফারভীন আক্তারসহ বিএনপির নেতাকর্মীরা।

জানা গেছে, লক্ষ্মীপুর সদর উপজেলা হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ওমর ফারুককে ২০১৪ সালে গুম করা হয়েছে।

এরপর থেকে তার কোনো খোঁজ নেই। ২০১৩ সালের ১২ ডিসেম্বর ভোরে জেলা যুবদল নেতা ইকবাল মাহমুদ জুয়েলকে র‌্যাব গুলি করে।

পরে তাকে নিয়ে যায় র‌্যাব। তার সন্ধানও পাওয়া যায়নি।
এ দুই পরিবারের সদস্যরা এখন তাদের স্বজনদের ফেরত চান৷
গুম হওয়া বিএনপি নেতা ওমর ফারুকের স্ত্রী ফারভীন আক্তার বলেন, ২০১৪ সালে চট্টগ্রামের পতেঙ্গা থেকে আমার স্বামীকে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। ১১ বছর তার কোনো খোঁজ নেই। শেখ হাসিনার পতনের পর আয়নাঘর থেকে অনেকেই মুক্ত হয়েছেন। এর মধ্যে অনেকেই বলেছেন আমার স্বামী নাকি সেখানে আছেন। আমি দ্রুত তাকে ফেরত চাই।

জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু বলেন, বিএনপিকে দমিয়ে রাখতে হাসিনার সরকার আমাদের অনেক নেতাকর্মীকে গুম করেছে। আজও তাদেরকে খুঁজেও পাওয়া যায়নি। তাদের জন্য পরিবারের লোকজন অপেক্ষায় রয়েছেন। আমরা তাদের ফেরত চাই।

Tag :
About Author Information

Sagor Ahmed

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

লক্ষ্মীপুরে থেকে গুম হওয়া বিএনপি নেতা ও যুবদল নেতাকে ফেরত চায় পরিবার

Update Time : ০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ আগস্ট ২০২৪