Dhaka , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ লক্ষ্মীপুরে সরকারি ভাতার কয়েক লাখ টাকা নিয়ে উধাও প্রতারক চক্র

লক্ষ্মীপুরে রেমাল এর তান্ডব অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত,ভেঙে গেছে বেড়ীবাঁধ

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
  • ১৬০ Time View

নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ব্যাপক ক্ষতি হয়েছে মেঘনা উপকূলীয় এলাকা লক্ষ্মীপুরের রায়পুর, রামগন্জ, সদর, কমলনগর ও রামগতি উপজেলা। জোয়ারের পানিতে কমলনগরের নাসিরগঞ্জ এলাকায় ১০০ মিটারেরও বেশি বেড়ীবাঁধ ভেঙে গেছে। এতে করে এ এলাকায় পানি বন্দী হয়ে পড়েছেন শতাধিক পরিবার।

এ ছাড়া অতিরিক্ত ৩ থেকে ৪ ফুট মেঘনার জোয়ারের পানি লোকালয়ে ঢুকে উপকূলীয় এলাকার ৬৫ থেকে ৭০ হাজার মানুষ হাটু পানিতে ভোগান্তির শিকার হয়েছেন।

এদিকে তীব্র বাতাসে কমলনগরের মতির হাট, লুধুয়া, কালকিনি, সাহেবের হাট ও রামগতির চরগাজীসহ বিভিন্ন স্থানে অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান (লূধুয়া কওমী মাদ্রাসা) বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

জেলার বিভিন্ন স্থানে দুই শতাধিক গাছপালা ভেঙে উপড়ে গেছে, এসব গাছ বিদ্যুতের খুঁটি ও মানুষের ঘরবাড়িতে পড়ে থাকতে দেখা গেছে। এতে করে অধিকাংশ স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে স্থানীয়রা জানান।

এছাড়া জেলায় ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে।

Tag :
About Author Information

Sagor Ahmed

উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

লক্ষ্মীপুরে রেমাল এর তান্ডব অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত,ভেঙে গেছে বেড়ীবাঁধ

Update Time : ০৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪