কমলনগর প্রতিনিধি:: জমির সংক্রান্ত বিরোধের জেরে ল²ীপুরের কমলনগরে প্রতিপক্ষের হামলা ও সংঘর্ষের ঘটনায় একই পরিবারের বয়োবৃদ্ধা সহ ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে চরকাদিরা ইউনিয়নের চরবসু গ্রামে এ ঘটনা ঘটে। আহতদেরকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জানা যায়, স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. জাকের হোসেন তার ক্রয়কৃত ২ একর জমিতে বসতবাড়ি করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। একই জমিকে প্রতিপক্ষের আবদুস সাত্তার গং তাদের দাবি করে স্থানীয় ভাড়াটে সন্ত্রাসী নিয়ে অতর্কিতে হামলা করে। এসময় বাধা দিতে গেলে সন্ত্রাসীরা মো. জাকের হোসেন পরিবারের আবুল বাসার (৭০), মমতাজ বেগম (৫০), নাজমা বেগম (৩৫), কামরুন্নাহার (৩০), জেসমিন আক্তার(৩০), হাজেরা বেগম (৪০) ও মাইনুর বেগমকে (৫০) পিটিয়ে আহত করে। জাকের হোসেন জানান, ভাড়াটে সন্ত্রাসীরা কমান্ডো স্টাইলে মটর সাইকেল যোগে দেশিয় দা-চেনি ও লাঠি উঁচিয়ে বসতবাড়িতে ঢুকে গাছপালা কেটে তান্ডব চালায়। হামলার একপর্যায়ে সন্ত্রাসীরা আহত সঙ্গে থাকা স্বর্ণের অলংকারাদি ছিনিয়ে নিয়ে যায়।
অন্যদিকে আবদুস সাত্তার গংদের পক্ষে সাবেক ইউপি সদস্য মোঃ খোকন পাটওয়ারি জানান, বিতর্কিত জমিতে আবদুস সাত্তারের আবেদনের প্রেক্ষিতে আদালত কর্তৃক নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষের লোকজন দখল চেষ্টায় গাছপালা কেটে ফেলে।
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা
সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম
লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময়
সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন
লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান
লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
কমলনগরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৮
-
Reporter Name - Update Time : ০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
- ১৭৭ Time View
Tag :
আলোচিত













